লালপুরে মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহীর মৃত্যু

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:১৯:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • ৭ বার পঠিত হয়েছে

নিহত আজাদ আলী লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল ১০টার দিকে আজাদ আলী বাইসাইকেল নিয়ে পাইকপাড়া সেন্টার বাজারে যাচ্ছিলেন। পথে বাজারের মেঘনা পান স্টোরের সামনে পাকা সড়কে পেছন থেকে একটি মোটরসাইকেল তাঁর বাইসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে কারও বিরুদ্ধে সন্দেহ বা অভিযোগ করা হয়নি। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ তাঁদের কাছে হস্তান্তরের জন্য রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) রাজপাড়া থানাকে অনুরোধ করা হয়েছে।

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে আগুনের ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনটির পুরোটাই ব্যবহৃত হতো ব্যাগ, প্লাস্টিক ও বিভিন্ন পণ্যের গুদাম হিসেবে। আগুনে মুনসুর খান প্লাজা ভবনটির ষষ্ঠ তলার প্রায় সব মালপত্র পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে পাশের আরএম প্লাজার ষষ্ঠ ও সপ্তম তলাও।

রংপুরের পীরগঞ্জ পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিকের মৃত্যুর ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। কমিটিকে ঘটনাস্থল পরিদর্শন করে যত দ্রুত সম্ভব প্রতিবেদন দিতে বলা হয়েছে।

কুমিল্লা নগরীর আদর্শ সদর উপজেলার চাপাপুর এলাকায় একটি বেকারিতে শিল্পকারখানায় ব্যবহৃত রং দিয়ে খাদ্যপণ্য তৈরি এবং অন্য প্রতিষ্ঠানের প্যাকেট নকল করে পাউরুটি বাজারজাত করার অভিযোগে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

জনপ্রিয় টার্গেট

লালপুরে মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহীর মৃত্যু

লালপুরে মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহীর মৃত্যু

প্রকাশ: ১২:১৯:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬