ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রোজিনা দেওয়ানের জনসেবার প্রত্যয়

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৮:০৩:৪৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ১৪ বার পঠিত হয়েছে

ঢাকার সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য পদপ্রার্থী রোজিনা দেওয়ান স্থানীয় একটি কীর্তন অনুষ্ঠানে আয়োজিত আলোচনা সভায় অংশগ্রহণ করেছেন।

এ সময় তিনি এলাকার মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং বিভিন্ন সামাজিক সমস্যা ও জনকল্যাণমূলক বিষয় নিয়ে আলোচনা করেন।

আলোচনায় রোজিনা দেওয়ান বলেন, এলাকার অসহায়, দরিদ্র, বয়স্ক ও বিধবা নারীদের পাশে দাঁড়ানো এবং তাঁদের জীবনমান উন্নয়নে কাজ করা প্রয়োজন।

বিশেষ করে সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় প্রকৃত উপকারভোগীরা যেন তাঁদের প্রাপ্য সুবিধা পান, সে বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি।

জনপ্রিয় টার্গেট

রোজিনা দেওয়ানের জনসেবার প্রত্যয়

প্রকাশ: ০৮:০৩:৪৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬