যুবলীগ নেতাকে মারধরের মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১১:৪১:১০ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
  • ১৭ বার পঠিত হয়েছে

গতকাল মঙ্গলবার রাতে যুবলীগের ওই নেতাকে তুলে নেওয়া হয়েছিল। পরে রাত সাড়ে ১২টার দিকে ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করা হয়।

কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ওই নেতার নাম মেজবাহ উদ্দিন ওরফে হেলাল। তিনি রামগতি উপজেলা যুবলীগের সভাপতি। এ ছাড়া তিনি আ স ম আবদুর রব সরকারি কলেজের ছাত্র সংসদের সাবেক ভিপি (সহসভাপতি)। তিনি রামগতি উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের পূর্ব চর কলাকোপা গ্রামের মৃত সিরাজুল হকের ছেলে।

এ ঘটনায় গ্রেপ্তার ছাত্রদল নেতার নাম মো. জামাল হোসেন (৩২)। তিনি জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন।

আজ বুধবার বিকেলে এ ঘটনায় মেজবাহ উদ্দিন বাদী হয়ে লক্ষ্মীপুর সদর থানায় মামলা করেছেন। মামলায় জামাল হোসেনকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে। এ মামলায় জামালকে গ্রেপ্তার দেখানো হয়েছে। জামাল হোসেন লক্ষ্মীপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মজুপুর এলাকার আবু সাঈদের ছেলে।

পুলিশ জানায়, ঢাকা থেকে ইকোনো পরিবহন নামের একটি বাসে বাড়ি ফিরছিলেন মেজবাহ উদ্দিন। বাসটি লক্ষ্মীপুর শহরের ঝুমুর মোড়ে পৌঁছালে ১০ থেকে ১২ জন তাঁকে জোর করে বাস থেকে নামিয়ে নেন। পরে উত্তর তেমুহনী এলাকার লক্ষ্মীপুর বালিকা বিদ্যানিকেতনের মাঠে নিয়ে তাঁকে মারধর করা হয়।

খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের একটি টহল দল তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালায়। পরে রাত ১২টা ৫ মিনিটের দিকে সদর উপজেলার উত্তর তেমুহনী এলাকার লক্ষ্মীপুর বালিকা বিদ্যানিকেতনের মাঠ থেকে মেজবাহ উদ্দিনকে উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে জামালকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জন পালিয়ে যান।

আজ বুধবার বেলা ৩টার দিকে জেলা অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, খবর পাওয়ার পরপরই ডিবি পুলিশ অভিযান চালিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে। এ সময় একজনকে হাতেনাতে আটক করা হয়। এ ঘটনায় অন্য অভিযুক্তদের গ্রেপ্তারেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

জানতে চাইলে লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহেদ পারভেজ বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ঘটনাটি জেলা গোয়েন্দা পুলিশ তদন্ত করছে।

লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ জানান, জামাল হোসেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। ঘটনাটি তাঁরাও শুনেছেন। এ বিষয়টি তাঁরা তদন্ত করছেন। তদন্তের পর দোষী সাব্যস্ত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।কমলনগরে অপচিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ, তদন্ত কমিটি গঠন

কমলনগরে অপচিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ, তদন্ত কমিটি গঠন

লক্ষ্মীপুরের কমলনগরে লাইফ লাইন হাসপাতালে অপচিকিৎসায় এক নবজাতকের মৃত্যু ও প্রসূতি শাহনাজ বেগমের শারীরিক অবস্থার অবনতির অভিযোগ উঠেছে। নবজাতকের বাবা সিভিল সার্জনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।লক্ষ্মীপুরের সাবেক এমপি নুরউদ্দিন ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

লক্ষ্মীপুরের সাবেক এমপি নুরউদ্দিন ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

লক্ষ্মীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের লক্ষ্মীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন এবং তাঁর স্ত্রী চৌধুরী রুবিনা ইয়াসমিন লুবনার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

জনপ্রিয় টার্গেট

ট্রাম্প প্রশাসন বলছে—পুতিন ‘মানবতাবাদী’

যুবলীগ নেতাকে মারধরের মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

প্রকাশ: ১১:৪১:১০ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬