সিলেটে পর্যটনকেন্দ্রে পর্যটকের ঢল

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:১১:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
  • ৫ বার পঠিত হয়েছে

আজ বৃহস্পতিবার সকাল থেকেই গোয়াইনঘাটের বিভিন্ন পর্যটনকেন্দ্রে ভিড় করেন হাজারো পর্যটক। উপজেলার অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র ‘প্রকৃতির কন্যা’ জাফলংয়ে পর্যটকদের সমাগম সবচেয়ে বেশি চোখে পড়ে। সকাল থেকে পর্যটকদের পদচারণে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। মেঘালয়ের পাহাড়, ঝরনা ও ঝুলন্ত সেতুর সৌন্দর্য উপভোগ করেন দর্শনার্থীরা।

বরিশাল থেকে আসা পর্যটক সুমাইয়া আক্তার বলেন, ‘টানা পাঁচ দিনের ছুটি পেয়ে পরিবার নিয়ে জাফলংয়ে এসেছি। এখানকার পাহাড়, পানি ও ঝুলন্ত সেতুর সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছি। অনেক দিন পর পরিবার নিয়ে বেড়াতে এসে খুব ভালো লাগছে।’

পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীদের দাবি, টানা ছুটিকে কেন্দ্র করে অধিকাংশ হোটেল-মোটেলের কক্ষ আগাম বুকিং হয়ে গেছে। রেস্তোরাঁয় ক্রেতাদের উপস্থিতি বেড়েছে। পাশাপাশি ফটোগ্রাফার, প্রসাধনসামগ্রীর দোকানি ও পর্যটনসংশ্লিষ্ট অন্যান্য পেশার মানুষের ব্যস্ততাও বেড়েছে।

জাফলং বিজিবি ক্যাম্প পর্যটন কেন্দ্র ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি আব্দুল মান্নান বলেন, ‘টানা ছুটিকে কেন্দ্র করে প্রায় সব হোটেল-মোটেলে আগাম কক্ষ বুকিং হয়েছে। অন্য ব্যবসায়ীরাও ভালো রোজগার করতে পারছেন। পর্যটকেরা যাতে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারেন, সেদিকে আমরা গুরুত্ব দিচ্ছি।’

জাফলং পর্যটন কেন্দ্র ব্যবসায়ী সমিতির সভাপতি হোসেন মিয়া বলেন, ‘দুর্গাপূজার ছুটিতে এ বছর জাফলংয়ে প্রচুর পরিমাণ পর্যটক এসেছেন। সামনের দিনগুলোতে পর্যটকের সংখ্যা আরও বাড়বে বলে আশা করছি। পর্যটকদের আগমনে ব্যবসায়ীরাও ভালো ব্যবসা করতে পারছেন।’

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী বলেন, ‘পর্যটকদের নিরাপত্তা ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন কাজ করছে। আগত পর্যটকেরা যাতে নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে ঘোরাফেরা করতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

দায়িত্বরত অবস্থায় পূজামণ্ডপে গান গেয়ে এএসআই ক্লোজড

গত সোমবার রাতে সিলেট নগরের ৮ নম্বর ওয়ার্ডের আখালিয়া নতুনবাজার এলাকার ব্রাহ্মণশাসন সর্বজনীন পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্বে ছিলেন উদয়ন ফারুক। এ সময় পূজা উদ্‌যাপন পরিষদের উদ্যোগে সেখানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নিরাপত্তার দায়িত্বে থাকা অবস্থায় পুলিশের পোশাক পরেই অনুষ্ঠানে গান…

সিএনজিচালিত অটোরিকশার সিরিয়াল নিয়ে বিরোধে চালককে কুপিয়ে হত্যা, আটক ৩

সিলেটের কানাইঘাটে সিএনজিচালিত অটোরিকশার যাত্রী নেওয়ার সিরিয়াল নিয়ে বিরোধের জেরে শাহাব উদ্দিন (৩২) নামের এক চালককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।

সিলেটে গাড়ি আটকে চাঁদাবাজির অভিযোগ, ছাত্রদলের ৮ নেতা-কর্মীকে শোকজ

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় গাড়ি আটকে চাঁদা তোলার অভিযোগে ছাত্রদলের আট নেতা-কর্মীকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে সিলেট জেলা ছাত্রদল। গতকাল সোমবার রাতে জেলা ছাত্রদলের সহদপ্তর সম্পাদক জয়নাল আবেদীন রাহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশ দেওয়া হয়।

জনপ্রিয় টার্গেট

ট্রাম্প প্রশাসন বলছে—পুতিন ‘মানবতাবাদী’

সিলেটে পর্যটনকেন্দ্রে পর্যটকের ঢল

প্রকাশ: ১২:১১:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬