ঢাকা ০৯:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুর কোতোয়ালি থানা লক্ষ্য করে ককটেল নিক্ষেপ, পাশের মার্কেটের ছাদে বিস্ফোরণ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:১৪:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ১ বার পঠিত হয়েছে

শুক্রবার (২৭ নভেম্বর) রাত ৯টা ৪৫ মিনিটের দিকে শহরের ফরিদ শাহ সড়কে কোতোয়ালি থানার উত্তর পাশে এ ঘটনা ঘটে। থানার সীমানাপ্রাচীর ঘেঁষে নির্মিত দোতলা ব্যারাক ভবন-২-এর পাশে ফরিদপুর পৌর মার্কেটের তৃতীয় তলার টিনের ছাদে বিস্ফোরণ ঘটে।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ফরিদ শাহ সড়কের পাশে লম্বা তিনতলা ফরিদপুর পৌর মার্কেট। মার্কেটের তৃতীয় তলায় টিনের ছাদ রয়েছে। মার্কেটের পেছনে কোতোয়ালি থানার দোতলা ব্যারাক ভবন-২ অবস্থিত। ভবনটির নিচতলায় থানার বিভিন্ন কাজে দায়িত্ব পালনকারী কয়েকজন উপপরিদর্শক (এসআই) বসেন। ওপরতলায় একটি হলরুম রয়েছে। মার্কেটের যে পাশে বিস্ফোরণ ঘটেছে, সেটি থানার উত্তর দিক। জায়গাটি থানার মূল ফটক থেকে আনুমানিক ৩৫ থেকে ৪০ গজ দূরে।

ঘটনার প্রত্যক্ষদর্শী থানার পাশের একটি চা দোকানের মালিক লিটন সাহা বলেন, ‘আমরা হঠাৎ শব্দে আঁতকে উঠি। পরে দোকান থেকে বের হয়ে দেখি, পৌর মার্কেটের থানার মোড়ের পাশ থেকে ৭ নম্বর দোকান মা ইলেকট্রনিক বরাবর টিনের ছাদে ধোঁয়া উড়ছে। পরে পুলিশের লোকজন এসে ঘুরে দেখে গেছে।’

ঘটনার সময় থানার আরেক পাশে শহরের মহাকালীর মোড় এলাকায় উপস্থিত ছিলেন ফরিদপুর মহানগর যুবদলের সভাপতি বেনজীর আহমেদ তাবরিজ। তিনি বলেন, ‘বিকট শব্দ শুনে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। সেখানে গিয়ে মনে হয়েছে, সড়কের অপর পাশে গৌড় গোপাল আঙিনা ট্রাস্টের মালিকানাধীন সাততলা একটি ভবনের কোনো তলা থেকে এই ককটেলটি নিক্ষেপ করা হয়ে থাকতে পারে।’

বেনজীর আহমেদ বলেন, ‘পুলিশ নিরপেক্ষ তদন্ত করলে ঘটনাটি কীভাবে ঘটেছে, তা বের করা সম্ভব।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান বলেন, ‘ঘটনার পর আমি পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। সেখানে গিয়ে আমরা ককটেলের কোনো আলামত পাইনি। তবে বিস্ফোরণটি খুবই বিকট শব্দে হয়েছে।’ তিনি বলেন, ‘বিষয়টি আরও গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে।’

ফরিদপুরে কৃষক দল নেতা হত্যা: নিক্সন চৌধুরীসহ ৯৬ জনের বিরুদ্ধে মামলা

ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা কৃষক দল নেতা রাজু মোল্লা হত্যার ঘটনায় পাঁচ দিন পর মামলা হয়েছে। মামলায় ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরীকে প্রধান আসামি করে ৯৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে।

আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে একটি সন্ত্রাসী দলে পরিণত হয়েছে: শামা ওবায়েদ

ফরিদপুরের নগরকান্দায় যুবদলের কর্মিসভায় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগ নামের দলটি ধীরে ধীরে নিঃশেষ হয়ে একটি সন্ত্রাসী দলে পরিণত হয়েছে। এটি বাংলাদেশের দুর্ভাগ্য।

ফরিদপুরে চার বছরের শিশুকে যৌন নিপীড়ন: যুবকের ১০ বছরের কারাদণ্ড

ফরিদপুরে চার বছরের এক শিশুকে যৌন নিপীড়নের দায়ে আশরাফুল উকিল (২৮) নামের এক যুবককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাঁকে আরও এক বছর কারাদণ্ড ভোগ করতে হবে।

জনপ্রিয় টার্গেট

ফরিদপুর কোতোয়ালি থানা লক্ষ্য করে ককটেল নিক্ষেপ, পাশের মার্কেটের ছাদে বিস্ফোরণ

প্রকাশ: ০৯:১৪:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬