ঢাকা ০৬:১৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রলীগ নেতা ধরা নিয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, গুলি-ককটেল বিস্ফোরণ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:০২:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে

গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরের জাদুঘর মোড় এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে তা আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের নেতা-কর্মীদের দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান করতে দেখা যায়। এ সময় এক ব্যক্তিকে পিস্তল দিয়ে গুলি ছুড়তেও দেখা গেছে।

সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, শাহিনুর রহমান নামের এক যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়াকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে নগরের টিবি পুকুর এলাকায় একটি দোকানে মহানগর ছাত্রদল নেতা মান্নাতের চাচাতো ভাই কৌশিকের সঙ্গে বসে ছিলেন শাহিনুর। এ সময় লিমনের অনুসারী ছাত্রদলের নেতা-কর্মীরা তাঁকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

এরপর মান্নাত জাদুঘর মোড়ে লিমনের সঙ্গে দেখা করতে গেলে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা থেকে সংঘর্ষের সূত্রপাত হয়।

শাহিনুরের রাজনৈতিক পরিচয় নিয়েও দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য রয়েছে। লিমনের দাবি, শাহিনুর কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ওয়ার্ড কমিটির সহসভাপতি। অন্যদিকে মান্নাতের দাবি, শাহিনুর বিএনপির কর্মী। গত সংসদ নির্বাচনে তিনি একটি ভোটকেন্দ্রে বিএনপি প্রার্থীর এজেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

সংঘর্ষের ঘটনায় আজ বুধবার পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেন লিমন ও মান্নাত। রাজশাহী কলেজে আয়োজিত সংবাদ সম্মেলনে মান্নাত অভিযোগ করেন, লিমন রাজনৈতিক পরিচয়কে হাতিয়ার করে সাধারণ মানুষকে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মী আখ্যা দিয়ে পুলিশের হাতে তুলে দিচ্ছেন। তাঁর দাবি, এসব ঘটনার পেছনে চাঁদাবাজির উদ্দেশ্য রয়েছে। প্রথমে চাঁদা দাবি করা হয়, চাঁদা দিলে আর কোনো সমস্যা থাকে না। আর চাঁদা না দিলে সংশ্লিষ্ট ব্যক্তিকে আওয়ামী লীগ বা ছাত্রলীগের কর্মী আখ্যা দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

মান্নাত আরও দাবি করেন, শাহিনুর বিএনপির কর্মী হওয়া সত্ত্বেও তাঁকে পুলিশে দেওয়া হয়েছে। এ ঘটনায় দলের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে লিমনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

তবে বুধবার বিকেলেই মান্নাতের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ। তাঁর যুগ্ম আহ্বায়কের পদ দুই মাসের জন্য স্থগিত করা হয়েছে। একই ব্যবস্থা নেওয়া হয়েছে তাঁর অনুসারী আরেক যুগ্ম আহ্বায়ক রিফাত হোসেন অন্তরের বিরুদ্ধেও। ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অন্যদিকে সংবাদ সম্মেলনে লিমন অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নির্দেশনায় দেশীয় অস্ত্র ও ককটেল নিয়ে তাঁদের ওপর হামলা চালানো হয়েছে। হামলাকারীরা গুলি ছোড়ার পাশাপাশি ককটেল বিস্ফোরণ ঘটান বলেও দাবি করেন তিনি।

তাঁর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে লিমন বলেন, ‘কেউ অভিযোগ প্রমাণ করতে পারলে পদত্যাগ করে আইনের কাছে আত্মসমর্পণ করব।’

বেতন বাড়ানোর আন্দোলন করায় ডাকঘর কর্মচারীদের ১৪ দিনের টাকা উধাও

বেতন বাড়ানোর আন্দোলন করায় বাংলাদেশ ডাক বিভাগের শাখা ডাকঘর কর্মচারীদের ১৪ দিনের বেতন কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। ডাক কর্তৃপক্ষ টাকা কেটে না নেওয়ার আশ্বাস দিলেও দুই মাসেও সেই টাকা পাননি কর্মচারীরা। গতকাল সোমবার রাজশাহী ডাকঘর কর্মচারী কল্যাণ পরিষদের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

চেকের মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

চেকের মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

রাজশাহীর গোদাগাড়ীতে চেকের মামলায় নয় মাসের সাজাপ্রাপ্ত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা জিয়াউর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার বেলা তিনটার দিকে গোদাগাড়ী সদর ডাঙ্গাপাড়া মোড় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। জিয়াউর রহমান এনসিপির গোদাগাড়ী উপজেলা শাখার আহ্বায়ক। উপজেলার সুইচগেট এলাকায় তাঁর বাড়ি।

জনপ্রিয় টার্গেট

জাপানে বুনো শাকসবজি সংগ্রহ করতে লাখো টাকা খরচ করছেন পর্যটকেরা

ছাত্রলীগ নেতা ধরা নিয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, গুলি-ককটেল বিস্ফোরণ

প্রকাশ: ০৬:০২:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬