গাংনীতে চিকিৎসকের বাড়িতে চুরি, ৪ লাখ টাকার স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১০:৪৯:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • ০ বার পঠিত হয়েছে

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বামন্দী ইউনিয়নের দেবীপুর গ্রামের পল্লিচিকিৎসক মামুন আলীর (৩২) বাড়িতে এ ঘটনা ঘটে। মামুন আলী ওই গ্রামের মো. ফজলুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে মামুন আলীর বাড়িতে চুরির ঘটনা ঘটে। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা সেখানে গিয়ে দেখতে পান, বাড়িতে চুরি হয়েছে।

ভুক্তভোগী মামুন আলী বলেন, তাঁর একটি ওষুধের ফার্মেসি রয়েছে। ঘটনার সময় তিনি দোকানে ছিলেন। প্রতিদিনের মতো রাত সাড়ে ৮টার দিকে তাঁর বাবা দোকানে খাবার দিতে যান। তাঁর মা মরিচের খেতে কাজ করা শ্রমিকদের বাড়িতে গিয়েছিলেন এবং স্ত্রী পাশের বাড়িতে তাঁর বোনের কাছে গিয়েছিলেন। এই সুযোগে চোরেরা বাড়িতে ঢুকে আলমারিতে থাকা প্রায় চার লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার ও নগদ ৬০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।

মামুন আলী বলেন, ‘অনেক কষ্ট করে সন্তান ও পরিবারের জন্য এগুলো গুছিয়ে রেখেছিলাম। কিন্তু চোরেরা এক নিমেষেই সব শেষ করে দিয়েছে। কষ্টার্জিত স্বর্ণালংকার ও টাকা হারানোর যন্ত্রণা বলে বোঝানো সম্ভব নয়। চুরির সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাই।’

বামন্দী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. জহুরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে চুরির সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। জড়িতদের আইনের আওতায় আনা হবে। তিনি আরও বলেন, বাড়ির গেটে তালা দেওয়া ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চোরেরা ছাদ দিয়ে উঠে সিঁড়ি ব্যবহার করে ঘরে প্রবেশ করেছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, চুরির খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে।

১ মিনিট ২৪ সেকেন্ডের ওই ভিডিওতে সরকারপ্রধানসহ সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে আপত্তিকর মন্তব্য ও অশালীন ভাষা ব্যবহারের অভিযোগ উঠেছে। ভিডিওতে সিফাত দাবি করেন, চলতি মাসে তাঁর বাসায় চার হাজার টাকা এবং আগের মাসে পাঁচ হাজার টাকা বিদ্যুৎ বিল এসেছে। তিনি এসব বিলকে অতিরিক্ত দাবি করে বিদ্যুৎ ও গ্যাস-সংকটসহ

যশোরের কেশবপুরে এক পথচারী নারীকে চাপা দিয়ে হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ভবনে ঢুকে পড়েছে একটি যাত্রীবাহী পরিবহন। এতে রোকেয়া বেগম (৪৫) নামে ওই নারী নিহত হয়েছেন। এ ঘটনায় ওই গাড়ির চালকের সহকারী (হেলপার) আহত হয়েছেন।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে রেলিংয়ে সজোরে ধাক্কা লেগে আল রাফি (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলের অপর দুই আরোহী গুরুতর আহত হয়েছেন…

জনপ্রিয় টার্গেট

গাংনীতে চিকিৎসকের বাড়িতে চুরি, ৪ লাখ টাকার স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট

প্রকাশ: ১০:৪৯:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬