গ্রেপ্তাররা হলেন—মো. রাকিবুল ইসলাম (৩০), আরিফুল ইসলাম আরজু (২৬), শেখ সাকির আহম্মেদ ও মিয়ানুল ইসলাম অয়ন (২৯)।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, এসব ওয়েবসাইটে অংশগ্রহণের জন্য ব্যবহারকারীদের প্রথমে ‘টপ-আপ’ বা ডিপোজিট করতে হতো। এ উদ্দেশ্যে বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), ব্যাংক হিসাব এবং ক্রিপ্টোকারেন্সি ব্যবহারের নির্দেশনা দেওয়া হতো। অর্থ জমা হওয়ার পর ব্যবহারকারীর বেটিং অ্যাকাউন্টে সমপরিমাণ ই-মানি বা বেট মানি যুক্ত করা হতো, যা পরবর্তীতে জুয়ায় ব্যবহৃত হতো।
সংগৃহীত অর্থ থেকে এজেন্টরা নির্দিষ্ট কমিশন রেখে অবশিষ্ট টাকা বিভিন্ন ব্যাংক হিসাবে স্থানান্তর করত। পরবর্তীতে বাইন্যান্সের মতো প্ল্যাটফর্মের মাধ্যমে তা ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তর করে বিদেশে পাচার করা হতো বলে প্রাথমিক অনুসন্ধানে নিশ্চিত হওয়া গেছে।
সাইবার মনিটরিং সেলে প্রাপ্ত তথ্য-উপাত্ত বিশ্লেষণ ও প্রাথমিক অনুসন্ধান শেষে সিআইডির পক্ষ থেকে পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়। তদন্তে প্রাপ্ত তথ্য ও গোয়েন্দা সংবাদের ভিত্তিতে সিআইডি চক্রের জড়িতদের অবস্থান শনাক্ত করে। এরই ধারাবাহিকতায় গত ২ সেপ্টেম্বর রাতে খুলনা জেলার খানজাহান আলী ও খালিশপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে চক্রটির ৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা অনলাইন জুয়া ও অবৈধ অর্থপাচার চক্রের সঙ্গে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে। পরবর্তীতে রিমান্ডের আবেদনসহ গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।
সিআইডি আরও জানায়, বর্তমানে মামলাটির তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্তের মাধ্যমে অনলাইন জুয়া ও অর্থপাচার চক্রের মূল হোতাসহ দেশি-বিদেশি অন্যান্য সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার কার্যক্রম অব্যাহত রয়েছে।
আগুনের লেলিহান শিখা ও ধোঁয়া ছড়িয়ে পড়লে হোটেলে থাকা লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। নিচতলা দিয়ে বের হওয়ার পথ ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় ১৭ জন ভবনের ছাদে আশ্রয় নেন। এ সময় স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন।
সিলেটে একটি পাচার চক্রের আস্তানা থেকে নারী, শিশুসহ আটজনকে উদ্ধার করেছে পুলিশ। বিদেশের প্রলোভন দেখিয়ে আটকে রাখা এসব ভুক্তভোগীদের উদ্ধারের পাশাপাশি পাচার চক্রের সঙ্গে জড়িত এক নারীকে আটক করা হয়েছে…
চট্টগ্রামের আনোয়ারায় সিএনজিচালিত অটোরিকশার গ্যাস সিলিন্ডারের ভেতর থেকে ৪৩ হাজার ৭৭০টি ইয়াবা বড়ি উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাবের দাবি, উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৩২ লাখ টাকা।
দৈনিক টার্গেট 




















