০২:২৪ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্কুলে যাওয়ার পথে নাইট কোচের ধাক্কায় প্রাণ গেল শিক্ষকের

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০১:৫৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ১০ বার পঠিত হয়েছে

গজেন চন্দ্র রায়ের বাড়ি কাশিয়াবাড়ি গ্রামে। তাঁর স্ত্রী তাপসী রানী রায়। তাঁদের দুই ছেলে যাদব চন্দ্র রায় ও মাদব চন্দ্র রায়। সন্তানদের পড়াশোনার সুবিধার জন্য পরিবারের সদস্যদের নিয়ে রংপুর শহরের পাগলাপীরে একটি ভাড়া বাসায় থাকতেন তিনি।

সহকর্মী, পুলিশ ও পরিবারের সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী, আজ সকাল সাতটার দিকে পাগলাপীরের ভাড়া বাসা থেকে মোটরসাইকেলে বিদ্যালয়ের উদ্দেশে বের হন গজেন চন্দ্র রায়। পথে হরকলি তেলপাম্প এলাকায় পৌঁছালে সৈয়দপুরগামী একটি নাইট কোচ তাঁর মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল ছেড়ে চলে যায়।

পরে আহত গজেন চন্দ্র রায়কে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর আকস্মিক মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে শোকের পরিবেশ তৈরি হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় দত্ত বলেন, বিদ্যালয়ে আসার পথে সড়ক দুর্ঘটনায় গজেন চন্দ্রের মৃত্যু হয়েছে। তাঁর এমন মৃত্যু তাঁরা কখনো কল্পনাও করেননি। পরিবারের সদস্যদের সান্ত্বনা দেওয়ার ভাষা নেই। তাঁর মরদেহ বাড়িতে নেওয়া হয়েছে।

তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, আজ সকালে সড়ক দুর্ঘটনায় শিক্ষক গজেন চন্দ্র রায় মারা গেছেন। তাঁর মরদেহ পরিবারের সদস্যরা নিয়ে গেছেন। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

গঙ্গাচড়া সরকারি কলেজের ফটকে ককটেল বিস্ফোরণ, আটক ৪ কিশোর

রংপুরের গঙ্গাচড়া সরকারি কলেজের মূল ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজন চার কিশোরকে আটক করেছে পুলিশ। আটকদের একজন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আখেরুজ্জামান মিলনের ভাতিজা এবং উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আশেকুজ্জামান লিটনের ছেলে।

রংপুরে সরকারি কোয়ার্টার: কর্মকর্তাদের নামে বরাদ্দ,
থাকছেন ভাড়াটেরা

রংপুরে সরকারি কোয়ার্টার বরাদ্দ পেয়েও সেখানে থাকছেন না ডাক বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের অনেকে। নিজেদের নামে বরাদ্দ নেওয়া ফ্ল্যাট ভাড়া ও সাবলেট দিয়েছেন তাঁরা। তিনটি কোয়ার্টারের ১৫টি ফ্ল্যাটের মধ্যে ৬টিতে ভাড়াটে থাকার তথ্য মিলেছে।

মাদক কেনাবেচার অভিযোগে যুবদল নেতাসহ জনতার হাতে আটক ২, পুলিশে সোপর্দ

রংপুরের পীরগঞ্জে মাদকসহ স্থানীয় যুবদলের এক নেতাসহ দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। আজ শনিবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলার মাদারহাট এলাকায় এ ঘটনা ঘটে…

জনপ্রিয় টার্গেট

রামায়ণ সিনেমায় নতুন রূপের সীতাকে নিয়ে বিতর্ক, সাই পল্লবীর চেহারা নিয়েও ট্রোল

স্কুলে যাওয়ার পথে নাইট কোচের ধাক্কায় প্রাণ গেল শিক্ষকের

প্রকাশ: ০১:৫৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬