ঢাকা ০৩:২৯ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাভার-আশুলিয়ায় শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, কাঁদানে গ্যাস নিক্ষেপ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০২:২৮:২৭ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ১৫ বার পঠিত হয়েছে

শ্রমিক ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ বুধবার সকালে হেমায়েতপুরের বিভিন্ন কারখানার শ্রমিকেরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাধা দিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এরপর শ্রমিকেরা বিভিন্ন অলিগলিতে ঢুকে মিছিল করার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে তাঁদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। সকাল ১১টার পর ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। শ্রমিক অসন্তোষের কারণে হেমায়েতপুরের প্রায় ৩০টি কারখানা বন্ধ রয়েছে।

এদিকে আশুলিয়ার জামগড়া ও কুমকুমারি এলাকাতেও শ্রমিকেরা সড়ক অবরোধের চেষ্টা করেন। পরে পুলিশ তাঁদের সরিয়ে দেয়। কুমকুমারি এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এ ছাড়া আশুলিয়ার নিশ্চিন্তপুর থেকে ছয়তলা পর্যন্ত প্রায় অর্ধশত পোশাক কারখানা বন্ধ রয়েছে।

বেলা সাড়ে ১২টার দিকে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, সকালে জামগড়া এলাকায় শ্রমিকেরা সড়ক অবরোধের চেষ্টা করেন। পুলিশ তাঁদের সরিয়ে দেয়। তবে কুমকুমারি এলাকায় কিছু বহিরাগত লোকজন সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম বলেন, সকালে হেমায়েতপুরে শ্রমিকেরা আন্দোলনের চেষ্টা করেছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের ছত্রভঙ্গ করে দেন। বেলা ১১টার পর থেকে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

মিরপুর-১২ নম্বরে ট্রাফিক পুলিশ বক্স ভাঙচুর

পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষও হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ওই এলাকায় বিজিবি সদস্যদেরও দায়িত্ব পালন করতে দেখা গেছে।

রাজধানীর উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সম্পাদক গ্রেপ্তার

পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে গ্রেপ্তার আলমগীর কবিরের বিরুদ্ধে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ, যুবলীগসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের ধ্বংসাত্মক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নেওয়ার তথ্য পাওয়া গেছে।

কাফরুলে পুলিশের রাবার বুলেটে নারী শ্রমিক আহত

রাজধানীর কাফরুলে পোশাকশ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশের ছোড়া রাবার বুলেটে হাওয়া বেগম (২৭) নামের এক নারী শ্রমিক আহত হয়েছেন। তাঁর ডান হাতে রাবার বুলেট বিদ্ধ হয়েছে। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জনপ্রিয় টার্গেট

শীতের আমেজে গোসল: কেন সবার আগে চুল ধোয়া উচিত?

সাভার-আশুলিয়ায় শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, কাঁদানে গ্যাস নিক্ষেপ

প্রকাশ: ০২:২৮:২৭ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬