ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক এমপি নদভীসহ ১০ জনের বিরুদ্ধে দুদকের দুই মামলা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:৪৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ১৪ বার পঠিত হয়েছে

আজ বুধবার দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১-এর সহকারী পরিচালক সায়েদ আলম বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন।

সায়েদ আলম জানান, সাবেক সংসদ সদস্য অধ্যাপক আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর বিরুদ্ধে একটি মামলা এবং রতনপুর শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজের তিন পরিচালক ও ছয় জনতা ব্যাংকের কর্মকর্তাসহ নয়জনের বিরুদ্ধে অপর মামলাটি দায়ের করা হয়েছে।

দুদক সূত্রে জানা যায়, ৩ কোটি ৬৫ লাখ ২৫ হাজার ২৩০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক সংসদ সদস্য নদভীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলাটি দায়ের করা হয়। তদন্তকালে অন্য কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তা আমলে নেওয়া হবে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

অপর মামলায় ২০১২ থেকে ২০২১ সাল পর্যন্ত সময়ে জনতা ব্যাংক পিএলসি, লালদিঘী ইস্ট করপোরেট শাখা থেকে পরস্পর যোগসাজশে ঋণ মঞ্জুরির শর্ত লঙ্ঘন করে বিধিবহির্ভূতভাবে এলসি ও এলটিআর খোলার মাধ্যমে ১৯৮ কোটি ৪৮ লাখ ৯ হাজার টাকা উত্তোলন করে আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

এই মামলায় আসামি করা হয়েছে রতনপুর শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাকসুদুর রহমান, পরিচালক মো. ইউনুচ ভূঁইয়া ও পরিচালক শামসুন নাহার, জনতা ব্যাংকের কর্মকর্তা কাজী আবুল কাশেম, মোহাম্মদ মুহিব উল্লাহ, হরিসাধন দেব, মো. নুরুল মোস্তফা, মো. আবুল মনছুর ও মোহাম্মদ মোবারুকুল ইসলামকে। বিরুদ্ধে দণ্ডবিধি, ১৮৬০-এর ৪২০/৪০৯/১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলাটি রুজু করা হয়েছে বলে জানান মামলার বাদী সায়েদ আলম।

চট্টগ্রামে আওয়ামী লীগ নেতা বাচ্চু ফের গ্রেপ্তার

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা সলিম উল্লাহ বাচ্চুকে ফের গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে নগরের এনায়েত বাজার এলাকার নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রামের মধ্যরাতে পুলিশ বক্সে অগ্নিসংযোগ

চট্টগ্রাম নগরের মুরাদপুরে সিএমপির একটি ট্রাফিক পুলিশ বক্সে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে পাঁচলাইশ থানার অধীন উড়ালসড়কের নিচে অবস্থিত পুলিশ বক্সটিতে আগুন দেওয়া হয়। সাধারণত দিনের বেলায় এই বক্সে অবস্থান করে দায়িত্ব পালন করেন ট্রাফিক পুলিশ সদস্যরা…

ছাত্রলীগের মিছিল থেকে বিএনপির কেন্দ্রীয় নেতার ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর

চট্টগ্রামের খাতুনগঞ্জে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মিছিল থেকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ শামসুল আলমের পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয় ব্যবসায়ীরা ধাওয়া দিয়ে দুই ছাত্রলীগ কর্মীকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

জনপ্রিয় টার্গেট

আলেম-ওলামা ও পির-মাশায়েখের পাশে থাকার ঘোষণা ধর্মমন্ত্রীর

সাবেক এমপি নদভীসহ ১০ জনের বিরুদ্ধে দুদকের দুই মামলা

প্রকাশ: ০৫:৪৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬