ঢাকা ১২:০৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাদিক কায়েমের বাসভবন পরিদর্শনে দুই সংসদ সদস্য

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১১:২২:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ২০ বার পঠিত হয়েছে

গতকাল রোববার রাতে বাড়িতে যান খাগড়াছড়ির সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আব্দুল ওয়াদুদ ভূইয়া এবং চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী।

এ সময় তাঁরা সাদিক কায়েমের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং ঘটনার খোঁজখবর নেন। অগ্নিসংযোগের চেষ্টার নিন্দা জানিয়ে দুই সংসদ সদস্য বলেন, দেশে শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে সন্ত্রাস, সহিংসতা ও নৈরাজ্যের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে। অপরাধীদের রাজনৈতিক পরিচয় যা-ই হোক, তাঁদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

তাঁরা আরও বলেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি ও অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এ সময় নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তাঁরা।

সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূইয়া বলেন, অগ্নিসংযোগের ঘটনায় জড়িত ব্যক্তিদের প্রশাসন ইতিমধ্যে শনাক্ত করেছে। শিগগিরই তাঁদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে।

দুই সংসদ সদস্য সাদিক কায়েম ও তাঁর পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য এম এন আবছার, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট মালেক মিন্টু এবং সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা উপস্থিত ছিলেন।

গভীর রাতে ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা, পরিদর্শনে সেনাবাহিনী

খাগড়াছড়িতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ ও কেরোসিন ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা করা হয়েছে। এ ঘটনার পর বাড়িটি পরিদর্শন করেছে সেনাবাহিনী।

খাগড়াছড়িতে আমার বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে আ.লীগের সন্ত্রাসীরা: সাদিক কায়েম

আজ রোববার ভোর সাড়ে ৫টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সাদিক কায়েম জানান, গতকাল শনিবার দিবাগত রাতে খাগড়াছড়িতে তাঁর বাড়িতে পেট্রলবোমা ও কেরোসিন দিয়ে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা।

খাগড়াছড়িতে মাটির নিচে পাওয়া মর্টার শেলটি নিষ্ক্রিয় করল সেনাবাহিনী

খাগড়াছড়ি সদরের শালবন এলাকায় মাটির নিচ থেকে পাওয়া ৮২ মিলিমিটার ক্ষমতাসম্পন্ন একটি মর্টার শেল বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনীর বোমা ডিসপোজাল ইউনিট।

জনপ্রিয় টার্গেট

২৭ বছর কারাগারে থাকার পর মুক্তি, এবার বিদেশ যাওয়ার পথে গ্রেপ্তার সুইডেন আসলাম

সাদিক কায়েমের বাসভবন পরিদর্শনে দুই সংসদ সদস্য

প্রকাশ: ১১:২২:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬