ঢাকা ০২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রমিকের মৃত্যুর গুজবে গাজীপুরে ফের অবরোধ, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:৪৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ১৯ বার পঠিত হয়েছে

একপর্যায়ে দুপুর পৌনে ১২টার দিকে শ্রমিকেরা গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস এলাকায় সড়ক অবরোধ করেন। এতে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এর আগে মঙ্গলবার সকালে ইসলাম ও রিপন গার্মেন্টসের শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কারখানার আশপাশে অবস্থান নেন। ইসলাম গার্মেন্টসের এক শ্রমিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর তাঁরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে লাঠিসোঁটা নিয়ে আঞ্চলিক সড়ক অবরোধ করেন শ্রমিকেরা।

এ সময় পুলিশ তাঁদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। তবে শ্রমিকেরা উত্তেজিত হয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সকাল পৌনে ১০টার দিকে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে যান। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হোসেন বলেন, শ্রমিকেরা সড়ক অবরোধের চেষ্টা করেছিলেন। পরে তাঁদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, ভোগড়া বাইপাস এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা চেষ্টা করছেন।

টঙ্গীতে সিলিন্ডারের আগুনে দগ্ধ নারীর মৃত্যু, শিশুসহ দুজন চিকিৎসাধীন

গাজীপুরের টঙ্গীতে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে মনিরা আক্তার নামে এক নারীর মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এই অগ্নিকাণ্ডে তাঁদের বসতবাড়ি ভস্মীভূত হওয়ার পাশাপাশি দগ্ধ হয়েছেন তাঁর দুই ছেলে আরিফুল ইসলাম ও তরিকুল ইসলাম। বর্তমানে তারা রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জার

শ্রীপুরে শ্রমিক আন্দোলনে সমর্থন, অস্থিরতা ঠেকানোর আহ্বান এমপি বাচ্চুর

গাজীপুরের শ্রীপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে সমর্থনের কথা বলেছেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু। সেই সঙ্গে শ্রমিক আন্দোলনের সুযোগে কোনো অপশক্তিকে অস্থিরতা সৃষ্টি করতে না দেওয়ার আহ্বান জানান তিনি।

শ্রীনগরে অটোরিকশা গ্যারেজে ডাকাতি, হাত-পা বাঁধা অবস্থায় মালিকের মৃত্যু

গভীর রাতে অটোরিকশা গ্যারেজের পেছনের দরজার তালা কেটে ভেতরে ঢোকে ৮-১০ জনের ডাকাত দল। তাঁরা গ্যারেজ মালিক ও তাঁর স্ত্রীর হাত-পা ও মুখ বেঁধে অটোরিকশার ব্যাটারি লুট করতে শুরু করেন। এ সময় হাত-পা বাঁধা অবস্থাতেই নিস্তেজ হয়ে মৃত্যুর কোলে ঢোলে পড়েন গ্যারেজ মালিক অহিদুল ইসলাম (৫০)।

জনপ্রিয় টার্গেট

মিরপুরে অস্ত্র-গুলি-ইয়াবাসহ ফোর স্টার গ্রুপের ছয় সদস্য গ্রেপ্তার: এসআরবি

শ্রমিকের মৃত্যুর গুজবে গাজীপুরে ফের অবরোধ, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

প্রকাশ: ১২:৪৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬