ঢাকা ০২:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রেলওয়ের নিয়োগে নম্বরপত্র জালিয়াতি: সাবেক জিএম মৃধাসহ দুজনের কারাদণ্ড

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:১৯:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ২১ বার পঠিত হয়েছে

আজ রোববার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত দুজন হলেন রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধা ও সাবেক এসডব্লিউও গোলাম কিবরীয়া।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. এনামুল ইসলাম বলেন, ২০ জন সাক্ষীর সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে রেকর্ডকিপার পদে নিয়োগ পরীক্ষায় নম্বরপত্র জালিয়াতির অভিযোগ প্রমাণিত হয়েছে। পৃথক ধারায় ইউসুফ আলী মৃধাকে দুই বছর ও গোলাম কিবরীয়াকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

রায় ঘোষণার সময় গোলাম কিবরীয়া আদালতে উপস্থিত ছিলেন। রায় শেষে তাঁকে সাজা পরোয়ানামূলে কারাগারে পাঠানো হয়।

ইউসুফ আলী মৃধা পলাতক থাকায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় মো. সরোয়ার হোসেন নামের এক আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

মামলার নথি সূত্রে জানা যায়, ২০১০ সালে বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রামের সিআরবি কার্যালয়ে রেকর্ডকিপার পদে ১০৯ জন আবেদন করেন। যাচাই-বাছাই শেষে ৭০ জনকে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়।

২০১১ সালের ১৮ মার্চ চট্টগ্রাম ও রাজশাহী কেন্দ্রে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় ৩৭ জন অংশ নেন। খাতা মূল্যায়নের পর চারজন প্রার্থী উত্তীর্ণ হলেও মূল্যায়নকারী শিক্ষকদের তৈরি নম্বরপত্র নিয়োগ কমিটির কাছে না দিয়ে গোলাম কিবরীয়া নিজে আরেকটি নম্বরপত্র তৈরি করেন।

মূল নম্বরপত্রে ঘষামাজা ও ওভাররাইটিংয়ের মাধ্যমে নম্বর পরিবর্তনের প্রমাণ পায় দুদকের অনুসন্ধান কমিটি।

দুদকের অনুসন্ধানে দেখা যায়, লিখিত পরীক্ষায় মো. ইব্রাহিম খলিল ৪৬ নম্বর পেলেও তা ঘষামাজা করে ৪০ করা হয়। বিপরীতে নিয়োগ পাওয়া মো. সরোয়ার হোসেনের প্রাপ্ত নম্বর ৩১ দশমিক ৫ থেকে বাড়িয়ে ৩৭ দশমিক ৫ করা হয়।

মৌখিক পরীক্ষার নম্বরসহ মোট হিসাবে সরোয়ার হোসেন এগিয়ে গেলে তাঁকে নিয়োগের সুপারিশ করা হয়। ইউসুফ আলী মৃধা সেই সুপারিশ অনুমোদন করেন।

এ ঘটনায় ২০১৩ সালের ১১ ফেব্রুয়ারি দুদকের সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান বাদী হয়ে নগরের কোতোয়ালি থানায় মামলা করেন।

তদন্ত শেষে ২০১৭ সালের ৩১ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। ২০১৮ সালের ২৫ এপ্রিল আদালত তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন।

চট্টগ্রাম বন্দরের আলফা অ্যাঙ্করেজে লাইটার জাহাজডুবি, নৌযান চলাচলে সতর্কতা

চট্টগ্রাম বন্দরের আলফা অ্যাঙ্করেজে এমভি বালাসুর-১ নামে একটি লাইটার জাহাজ ডুবে গেছে। রোববার সকাল ৭টার দিকে ঘটে যাওয়া এ ঘটনায় নৌযান চলাচল ও নোঙর করার ক্ষেত্রে সতর্কতা জারি করেছে বন্দর কর্তৃপক্ষ।

কর্ণফুলীর ব্রিজঘাটে দোকান বরাদ্দে ১৭ শর্ত, বিপাকে পুরোনো ক্ষুদ্র ব্যবসায়ীরা

চট্টগ্রামের কর্ণফুলীর ব্রিজঘাটে চউকের রিভারভিউ শপিংজোনে দোকান বরাদ্দে ১৭ শর্ত আরোপের অভিযোগে বিপাকে পড়েছেন পুরোনো ক্ষুদ্র ব্যবসায়ীরা। সাধারণ দোকানের জন্য ৫ লাখ টাকা অগ্রিম পে-অর্ডারসহ বিভিন্ন শর্ত শিথিল করে তাঁদের পুনর্বাসনের দাবি উঠেছে।

মিরসরাইয়ে বাড়ির নির্মাণাধীন তোরণের ছাদ ধসে শ্রমিক নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে নির্মাণাধীন একটি তোরণের ছাদ ধসে মো. বোরহান উদ্দিন (২৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মায়ানী ইউনিয়নের মধ্যম মায়ানী দিঘিরপাড়া এলাকায় রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টা পর তাঁকে উদ্ধার করা হলেও চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জনপ্রিয় টার্গেট

ডিসেম্বর নিয়ে ফেসবুক পোস্ট, প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

রেলওয়ের নিয়োগে নম্বরপত্র জালিয়াতি: সাবেক জিএম মৃধাসহ দুজনের কারাদণ্ড

প্রকাশ: ১২:১৯:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬