একতলা ভবনের একটি দোকানঘরে এই কার্যালয়টি খোলা হয়েছিল। সেটি পুড়িয়ে দেওয়ার খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান, সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান।
উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মোতালেব হোসেন বলেন, ‘সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। তারাই আমাদের দলীয় কার্যালয় পুড়িয়ে দিয়েছে। কলমা ইউনিয়নে আমাদের কয়েকটি দলীয় কার্যালয় আছে। এরমধ্যে আজিজপুরের এটিই সবচেয়ে বড় ছিল। এ জন্য এটিকেই টার্গেট করে পুড়িয়ে দেওয়া হয়েছে।’
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, শেষ রাতের দিকে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

দৈনিক টার্গেট 






















