একই ভবনে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয় অবস্থিত। তবে পেট্রলবোমা নিক্ষেপে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে পুলিশ।
পরপর তিনটি পেট্রলবোমা নিক্ষেপের পর কার্যালয়ের বারান্দায় আগুন ধরে যায়। পরে হামলাকারীরা মোটরসাইকেলে করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুনে তেমন ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় মামলা না হলেও পুলিশের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে বলেও জানান ওসি।

দৈনিক টার্গেট 






















