ঢাকা ০৩:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর চার স্থানে ককটেল বিস্ফোরণ, আটক ১

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০২:৪৩:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ১২ বার পঠিত হয়েছে

রাত সাড়ে ১০টার দিকে ধানমন্ডির ২৭ নম্বরে রাপা প্লাজার সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এতে কেউ হতাহত হয়নি।

এর আগে রাত সাড়ে ৮টার দিকে মিরপুর-১০ গোলচত্বর এলাকায় শাহ আলী প্লাজার বিপরীতে একটি ককটেল বিস্ফোরণ ঘটে।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, ঘটনাস্থলটি কাফরুল ও শাহ আলী থানার সীমানায় অবস্থিত।বিস্ফোরণের পর জড়িত ব্যক্তিকে পুলিশ ধাওয়া করলেও আটক করতে পারেনি। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাতিরপুলে ইস্টার্ন প্লাজার সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এ সময় ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে পুলিশ। পালানোর চেষ্টা করলে একজনকে আটক করা হয়। তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

এদিকে, বেলা সাড়ে ৩টার দিকে ওয়ারী এলাকার আবেদ আলী উচ্চবিদ্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ বিষয়ে ওয়ারী থানার পরিদর্শক (অপারেশন) মোস্তাফিজুর রহমান বলেন, বিস্ফোরণের শব্দ শুনে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে এর আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। তাদের শনাক্তের চেষ্টা চলছে।

আন্দোলনকারী শিক্ষার্থীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা উদ্বেগজনক: ১০৯ নাগরিকের বিবৃতি

বরিশালে নার্সিং ইনস্টিটিউটের আন্দোলনকারী শিক্ষার্থী অন্তু বিশ্বাসের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা করায় উদ্বেগ প্রকাশ করেছেন ১০৯ জন নাগরিক। তাঁরা বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠানের অনিয়মের বিরুদ্ধে আন্দোলন, সংবাদ সম্মেলন ও ফেসবুকে ছবি প্রকাশের মতো স্বাভাবিক নাগরিক আচরণকে সাইবার অপরাধ হিসেবে দেখানো…

বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন কারাগারে

২০২৪ সালের ২০ সেপ্টেম্বর বাদী এক ব্যবসায়ী জুমার নামাজ আদায়ের জন্য বায়তুল মোকাররম মসজিদের নিচতলায় উপস্থিত হন। দুপুর সাড়ে ১২টার দিকে ইসলামী ফাউন্ডেশন কর্তৃক নির্ধারিত দায়িত্বপ্রাপ্ত ইমাম ড. মুফতি আবু সালেহ পাটোয়ারী খুতবা পাঠ করছিলেন। এ সময় মুফতি রুহুল আমিন অন্যান্য আসামিদের নিয়ে মসজিদে প্রবেশ করে…

‘বদলি না করলে আমাদের বিষ দেন, খেয়ে মরি’

আমাদের সামনে আর কোনো উপায় নেই। আমি ৪৫০ কিলোমিটার দূরে চাকরি করি। আমার সন্তান ও স্বামী এক জায়গায়, আর আমি আরেক জায়গায় থাকি। আমি ঘুমাতে পারি না। এখানে অন্তত সবার সঙ্গে আছি, সবাই আমাদের দেখছেন। কিন্তু কর্মস্থলে ফিরে গেলে প্রতিনিয়ত মানসিক যন্ত্রণার মধ্যে থাকতে হয়। আমাদের দাবি পূরণ না হলে…

জনপ্রিয় টার্গেট

মামলা ঝুলছে ৪০ হাজার বিচারক মাত্র ৫ জন

রাজধানীর চার স্থানে ককটেল বিস্ফোরণ, আটক ১

প্রকাশ: ০২:৪৩:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬