ডিবি পুলিশ জানায়, অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়েল ও তাঁর পরিবারের সদস্যরা পালিয়ে যান। জুয়েল একই এলাকার কাজী আলমগীর হোসেনের ছেলে। তাঁর বিরুদ্ধে হত্যা, অস্ত্র, বিস্ফোরক, চাঁদাবাজি ও মাদকসহ বিভিন্ন অভিযোগে ১৪টি মামলা রয়েছে।
যশোর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মামুনুর রশীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জুয়েলের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তাঁকে বাড়িতে পাওয়া যায়নি। পরে তল্লাশি করে রান্নাঘরের টিনের চালের নিচে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, চার রাউন্ড পিস্তলের গুলি এবং এক রাউন্ড ওয়ান শুটারের গুলি উদ্ধার করা হয়।
ওসি বলেন, জুয়েলকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

দৈনিক টার্গেট 





















