১২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্সিগঞ্জে মাজারের ভেতরে আ.লীগ কর্মীকে ছুরিকাঘাত, পরে মৃত্যু

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:২১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ৯ বার পঠিত হয়েছে

নিহত জাহিদ ব্যাপারী ভিটি হোগলাকান্দি এলাকার প্রয়াত তোতা ব্যাপারীর ছেলে। পেশায় তিনি একজন দিনমজুর ছিলেন। পরিবারের দাবি, তিনি আওয়ামী লীগের একজন কর্মী ছিলেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার রাতে জাহিদ ব্যাপারী স্থানীয় হজরত দয়াল বাবা সমশের রুহুল আমিন শাহ (রহ.)-এর মাজারে অবস্থান করছিলেন। রাত সাড়ে ৯টার দিকে প্রতিবেশী ফরিদ ব্যাপারী (৫৬) ছুরি হাতে মাজারে প্রবেশ করেন। সেখানে তিনি জাহিদকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। পরে মাজারের ভেতরে থাকা কয়েকজন নারী তাঁকে উদ্ধার করে প্রথমে বাড়িতে নিয়ে যান। সেখান থেকে তাঁকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে নিহত জাহিদ ব্যাপারীর বাড়িতে গিয়ে দেখা যায়, সেখানে শোকের মাতম চলছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। তাঁরা এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।

জাহিদ ব্যাপারীর পরিবারে স্ত্রী, তিন মেয়ে ও মা রয়েছেন। পাঁচ সদস্যের সংসারে তিনিই ছিলেন একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।

নিহতের বড় মেয়ে ফারিহা আক্তার জানান, তাঁর বাবা আওয়ামী লীগের একজন কর্মী ছিলেন। একসময় দলের মিছিল-মিটিংয়ে অংশ নিতেন। তবে কখনো কারও ক্ষতি করেননি। এ কারণে এলাকার অনেকেই পালিয়ে গেলেও তাঁর বাবা গ্রামেই ছিলেন। দিনমজুরি করে যা আয় করতেন, তা দিয়েই সংসার চালাতেন। কোনো কারণ ছাড়াই ফরিদ তাঁর বাবাকে ছুরিকাঘাতে হত্যা করেছেন বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় ফরিদকে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান ফারিহা।

মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন বলেন, রাত ১২টার দিকে পুলিশ জাহিদ ব্যাপারীর মৃত্যুর খবর পায়। পরে তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।

সিরাজদিখানে পিতা-কন্যা হত্যা মামলায় সোহরাব ব্যাপারী ৩ দিনের রিমান্ডে

মুন্সিগঞ্জের সিরাজদিখানে জমি নিয়ে বিরোধের জেরে পাঁচ বছরের শিশু তোয়াবা ও তার বাবা গোলাপ হোসেন হত্যা মামলায় গ্রেপ্তার প্রধান আসামি সোহরাব ব্যাপারীর (৬০) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার দুপুরে সিরাজদিখান আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় আহত ৮, সংকটাপন্ন তিনজন

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অজ্ঞাতনামা একটি গাড়ির পেছনে এভারেস্ট পরিবহনের যাত্রীবাহী বাসের ধাক্কায় আটজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা…

শিশুকন্যাকে হত্যার পর বাবাকে বিষ পান করিয়ে হত্যা: প্রধান আসামির মুক্তির দাবিতে মানববন্ধন

মুন্সিগঞ্জের সিরাজদিখানে পাঁচ বছরের শিশু তোয়াবা ও তাঁর বাবা গোলাপ হোসেন হত্যা মামলায় কারাগারে থাকা প্রধান আসামি সোহরাব ব্যাপারীর (৬০) মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন তাঁর পরিবারের সদস্য, প্রাক্তন শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা।

জনপ্রিয় টার্গেট

মুন্সিগঞ্জে মাজারের ভেতরে আ.লীগ কর্মীকে ছুরিকাঘাত, পরে মৃত্যু

মুন্সিগঞ্জে মাজারের ভেতরে আ.লীগ কর্মীকে ছুরিকাঘাত, পরে মৃত্যু

প্রকাশ: ১২:২১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬