ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুরে ফের পোশাকশ্রমিকের সঙ্গে সংঘর্ষ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০১:১৩:১৬ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ১৮ বার পঠিত হয়েছে

আজ বুধবার বেলা পৌনে ১২টার দিকে মিরপুর-১১ নম্বর এলাকায় এই সংঘর্ষ শুরু হয়। শ্রমিকদের সড়কে অবস্থানকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ তাঁদের সরিয়ে দিতে অভিযান চালায়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

দুপুর সোয়া ১২টা পর্যন্ত শ্রমিক ও পুলিশের মধ্যে সংঘর্ষ চলতে দেখা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য তৎপর ছিলেন।

সরেজমিনে দেখা যায়, সংঘর্ষের প্রভাবে মিরপুর-১১, মিরপুর-১২ ও পল্লবী এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এসব এলাকার সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে ওই পথে চলাচলকারী যাত্রী ও সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন।

এর আগে সকাল ৯টায় মিরপুর-১৩ সেকশনে প্রিন্স বাজারের বিপরীত পাশে ‘লোড স্টার ফ্যাশন’ ও ‘মিড এশিয়া ফ্যাশন’ কারখানার সামনে পোশাকশ্রমিকদের সঙ্গে স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে বিএনপির চার থেকে পাঁচজন নেতা-কর্মী আহত হন। তাঁদের মধ্যে দুজনের মাথায় আঘাত লাগে।

মিরপুর-১০ ও ১১ নম্বরে পরিস্থিতি স্বাভাবিক, সতর্ক পুলিশ

রাজধানীর মিরপুরের ১৩ নম্বরে আজ বুধবার সকালে পোশাকশ্রমিকদের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষ হলেও মিরপুর-১০ ও মিরপুর-১১ নম্বর এলাকার সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এসব এলাকায় এখন পর্যন্ত পোশাকশ্রমিকদের সড়কে নামার খবর পাওয়া যায়নি।

ব্যাটারিচালিত রিকশার নতুন নীতিমালার শর্ত ‘জটিল-ব্যয়বহুল’, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

দাবিগুলোর মধ্যে রয়েছে— ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় আরও দুই লাখ ব্যাটারিচালিত রিকশার লাইসেন্স দেওয়া, নতুন গেজেট ও নীতিমালা বাতিল করে গণশুনানির মাধ্যমে নতুন নীতিমালা প্রণয়ন এবং লাইসেন্সের নিবন্ধন ফি ৫০০ টাকা ও বার্ষিক নবায়ন ফি ২০০ টাকা নির্ধারণ।

‘মেড ইন থাইল্যান্ড’ মোড়কে, তৈরি বাংলাদেশে, ৪৪৪ রিম কাগজ জব্দ নয়াবাজারে

নকল কাগজ উৎপাদন ও বাজারজাতকরণের সঙ্গে আরও অনেক প্রতিষ্ঠান জড়িত থাকতে পারে বলে মনে করছে সংস্থাটি। এসব প্রতিষ্ঠান শনাক্ত করতে সংশ্লিষ্ট কারখানা, গুদাম ও বিক্রয়কেন্দ্রে ধারাবাহিক অভিযান চালানো হবে বলে জানিয়েছে সিআইআইডি।

জনপ্রিয় টার্গেট

অফিসার নেবে ব্র্যাক ব্যাংক, আবেদন অনলাইনে

মিরপুরে ফের পোশাকশ্রমিকের সঙ্গে সংঘর্ষ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

প্রকাশ: ০১:১৩:১৬ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬