রোববার (২৯ নভেম্বর) ভোররাত ৪টা থেকে এ অবরোধ শুরু হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাত থেকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মহাসড়কে অবস্থান নেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল ও অবরোধ করেন তাঁরা। এতে ঢাকা-বরিশাল মহাসড়কের টেকেরহাট অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ সময় ধরে যানবাহন আটকে থাকায় দুর্ভোগে পড়েন দূরদূরান্তের যাত্রীরা।
স্থানীয় সূত্রে আরও জানা যায়, অবরোধের শুরুর দিকে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা যায়নি। তবে সকাল হওয়ার পর পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তাঁরা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম বলেন, সকালে ঘটনাস্থলে গিয়ে মহাসড়কে অবরোধের বিষয়টি জানতে পেরেছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আশা করছি, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব হবে।

দৈনিক টার্গেট 


















