ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যনগর-কলমাকান্দা পাকা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৮:৫৩:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ১০ বার পঠিত হয়েছে

‘দাবি মোদের একটাই, সারা বছর চলাচলের রাস্তা চাই’ স্লোগানে আয়োজিত ঘণ্টাব্যাপী মানববন্ধনে দুই উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বক্তারা জানান, বর্ষা মৌসুমে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। মধ্যনগর আখড়াঘাট থেকে গলহা পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার সড়কে প্রয়োজনীয় সেতু ও কালভার্ট নির্মাণ করে পানির স্বাভাবিক প্রবাহ বজায় রাখলে সড়কটি সারা বছর চলাচলের উপযোগী করা সম্ভব।

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল এবং সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের মাধ্যমে সরকারের কাছে সড়কটি নির্মাণের দাবি জানান মানববন্ধনকারীরা।

মানববন্ধনে বক্তব্য দেন মধ্যনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল বাসার, যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান জিয়া, সদর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক কামাল হোসেন, স্থানীয় বাসিন্দা বিধান তালুকদার, ডা. মুক্তাধীর হোসেন সুজন, কবি অসীম সরকার, কৃষক প্রণয় সরকার, অটোরিকশাচালক কাজল সরকার, শরীফ আহমেদ, শিক্ষক সুব্রত সরকার নন্দন, রাইসুল ইসলাম তপু ও স্বাস্থ্যকর্মী মেহেদী হাসান হৃদয়সহ অনেকে।

জগন্নাথপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

সুনামগঞ্জের জগন্নাথপুরে আওয়ামী লীগ নেতা সাজ্জাদ খানকে (৪৪) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জগন্নাথপুর বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সাজ্জাদ খান উপজেলার মিরপুর ইউনিয়নের রতিয়ারপাড়া গ্রামের মৃত মাসিম খানের ছেলে।

প্রণোদনা-বঞ্চনার মধ্যে দরপতনের শঙ্কা চাষির

সবুজ লতাপাতায় ঢাকা পড়েছে পুরো শিমের মাচা। এই ঘন পাতার ফাঁকে ফাঁকে বেগুনি রঙের শিমফুলের শোভা। কৃষক ব্যস্ত বাগানের পরিচর্যায়। এ রকম চিত্র এখন সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের ছেংবিল গ্রামজুড়ে।

আওয়ামী লীগের সাবেক এমপি রনজিত সরকারের সভা, সুনামগঞ্জে তোলপাড়

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেট জেলা সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য রনজিত সরকার ভারতের মেঘালয় সীমান্ত দিয়ে দেশে প্রবেশ করে নেতাকর্মীদের নিয়ে সভা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

জনপ্রিয় টার্গেট

প্রধানমন্ত্রীর লালমনিরহাট সফর ঘিরে বিএনপির আনন্দ মিছিল

মধ্যনগর-কলমাকান্দা পাকা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

প্রকাশ: ০৮:৫৩:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬