ঢাকা ০১:১৫ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারত থেকে আনা ১৮ রেলকোচ ট্রাফিক বিভাগে হস্তান্তর, যুক্ত হবে ঢাকা-পাবনা রুটে

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:৪৮:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ৭ বার পঠিত হয়েছে

রেল কারখানা সূত্রে জানা যায়, সহকারী যান্ত্রিক প্রকৌশলী মো. সাইফুল ইসলাম (সিএন্ডডাব্লু-২) ও ঈশ্বরদীর প্রধান ট্রেন পরীক্ষক তন্ময় সরকারের হাতে কোচগুলো হস্তান্তর করা হয়। পরে সেগুলো পাকশীর উদ্দেশে সৈয়দপুর ত্যাগ করে। এর আগে গত ১৭ অক্টোবর ভোর ৪টার দিকে ভারত থেকে প্রথম চালানের ১৮টি কোচ সৈয়দপুর রেল কারখানায় পৌঁছে। এরপর সেখানে বিশেষ ডিপ্রসেসিং, যান্ত্রিক পরীক্ষা-নিরীক্ষা ও কমিশনিং কাজ করা হয়।

পরীক্ষা-নিরীক্ষা শেষে গত ৮ নভেম্বর রেলপথে পরীক্ষামূলক ট্রায়াল রান করানো হয়। পরীক্ষামূলক চলাচলের সময় ট্রেনে ছিলেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাপরিচালক (জিএম) আহম্মদ মাসুম, ভারত থেকে ২০০ কোচ আমদানি-সংক্রান্ত প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) জয়দুল ইসলাম ও সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) শাহ সুফি নূর মোহাম্মদ। ট্রায়াল রান শেষে ওইদিনই পঞ্চগড় থেকে আবার সৈয়দপুর রেলকারখানায় ফিরিয়ে আনা হয়।

এ বিষয়ে সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) শাহ সুফি নূর মোহাম্মদ জানান, ভারতীয় কোচগুলোর নানা পরীক্ষা-নিরীক্ষা শেষে ট্রায়াল রান সম্পন্ন করা হয়েছে। ট্রায়াল রানে কারখানার প্রকৌশলীদের সঙ্গে ভারতীয় বিশেষজ্ঞ দল যুক্ত ছিলেন। তাঁরা ট্রায়াল রানে গতিবেগসহ অন্যান্য কারিগরি দিক পরীক্ষা করেছেন। পরে ট্রায়াল রানের ফলাফল মূল্যায়ন করে কিছু কারিগরি কাজ সম্পন্ন করে কোচগুলোকে ট্রাফিক বিভাগে হস্তান্তর করা হয়েছে। এখন কোচগুলো দিয়ে পাবনা এক্সপ্রেস ট্রেন চলাচল করবে।

উল্লেখ্য, ইউরোপীয় স্ট্যান্ডার্ড অনুযায়ী তৈরি এই কোচগুলোতে অ্যান্টি-টেলিস্কোপিক ও অ্যান্টি-ক্লাইম্বিং বৈশিষ্ট্য রয়েছে। ফলে দুর্ঘটনা বা সংঘর্ষের সময় কোচগুলো একে অপরের ওপর উঠে যাবে না। পুরোনো স্ক্রু কাপলিং ব্যবস্থার বদলে উন্নত সিবিসি কাপলিং থাকায় কোচগুলোতে ঝাঁকুনি অনেক কম হবে এবং ভ্রমণ হবে আরামদায়ক।

এসব কোচে আরও রয়েছে ছোট শিশুসহ যাত্রীদের ভ্রমণের সুবিধার্থে রয়েছে আলাদা শিশু পরিচর্যা বা বেবি কেয়ার রুম। কোচে প্রার্থনাকক্ষ বা নামাজের ব্যবস্থা রাখা হয়েছে।

এ ছাড়া বাংলাদেশের রেলওয়ের বাস্তব অবস্থা মাথায় রেখে অতিরিক্ত ওজন বহনের উপযোগী করে কোচগুলোর কাঠামো শক্তিশালী করা হয়েছে। কোচগুলোর অভ্যন্তরীণ সাজসজ্জা (ইন্টেরিয়র ডেকোরেশন) অনেক আধুনিক। আসনগুলোতে রয়েছে ফোল্ডিং ব্যবস্থা। কোচগুলোতে সুসংহত সিসিটিভি নজরদারি ব্যবস্থা এবং যাত্রীদের জরুরি প্রয়োজনের জন্য প্যাসেঞ্জার অ্যালার্ম সিস্টেম রয়েছে।

সৈয়দপুরে বাসের ধাক্কায় ব্যবসায়ী নিহত, সড়ক অবরোধে ৫ জেলায় বন্ধ যান চলাচল

নীলফামারীর সৈয়দপুর বাইপাস মহাসড়কের ওয়াপদা মোড়ে বাসের ধাক্কায় আরিফুল ইসলাম (৪৭) নামের এক সার ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর মেয়ে সুপ্তি খাতুন (১১) গুরুতর আহত হয়েছে। দুর্ঘটনার প্রতিবাদে স্থানীয় লোকজন সড়ক অবরোধ করলে সৈয়দপুর থেকে রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, নীলফামারী ও ঠাকুরগাঁওয়ের

জানালা দিয়ে ফোন ছিনতাই, ধাওয়া করতে গিয়ে ট্রেনের ধাক্কায় শিক্ষকের মৃত্যু

নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে স্টেশন এলাকায় ছিনতাইকারীকে ধাওয়া করতে গিয়ে চলন্ত ট্রেনের ধাক্কায় মো. আব্দুর রাজ্জাক (৫৫) নামে এক প্রধান শিক্ষকের মৃত্যু হয়েছে। আজ সোমবার (৯ নভেম্বর) ভোর ৩টা ৫৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।

৩৫৮ কোটির পণ্যবাহী লাগেজ ভ্যানে চড়বে যাত্রী

স্বল্প খরচে কৃষিসহ নানান পণ্য পরিবহনের লক্ষ্যে ৩৫৮ কোটি ৩৯ লাখ টাকা ব্যয়ে বাংলাদেশ রেলওয়েতে যুক্ত করা হয়েছিল ১২৫টি লাগেজ ভ্যান। তবে কৃষক ও ব্যবসায়ীদের কাছ থেকে মেলেনি আশানুরূপ সাড়া। ফলে সেগুলো রেলের গলার কাঁটায় পরিণত হয়েছে।

জনপ্রিয় টার্গেট

সিঁধ কেটে ঢুকে নারীকে হত্যা, ১৪ মাস পর প্রধান আসামি গ্রেপ্তার

ভারত থেকে আনা ১৮ রেলকোচ ট্রাফিক বিভাগে হস্তান্তর, যুক্ত হবে ঢাকা-পাবনা রুটে

প্রকাশ: ১২:৪৮:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬