নিহত জাহাঙ্গীর আলম সশস্ত্র উপপরিদর্শক হিসেবে আশুগঞ্জ সার কারখানার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন। তাঁর বাবার নাম মৃত আলী আকবর তালুকদার। তাঁর বাড়ি ফরিদপুর কোতোয়ালি থানার পূর্ব খাবাশপুর গ্রামে।
আশুগঞ্জ সার কারখানা শ্রমিক-কর্মচারী ইউনিয়নের (সিবিএ) সাধারণ সম্পাদক আবু কাওসার জানান, সার কারখানার নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ ক্যাম্পে ১০ থেকে ১২ জনের একটি দল কাজ করে। তাঁদের একজন ছিলেন এসআই জাহাঙ্গীর আলম। আজ সকাল ৭টার পর নিজের নামে ইস্যু করা অস্ত্র দিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, এসআই জাহাঙ্গীর আলমের মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে। তবে তিনি কেন আত্মহত্যা করেছেন, তা এখনো জানা যায়নি।
ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. জালাল উদ্দিন ফাহিম বলেন, ‘সকালে এসআই জাহাঙ্গীর আলম নিজের নামে ইস্যু করা পিস্তল দিয়ে আত্মহত্যা করেছেন। লাশের সুরতহাল ও ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

দৈনিক টার্গেট 






















