আজ শুক্রবার বিকেলে বরিশাল নগরীতে আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও বরিশাল-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার।
সমাবেশে বক্তরা বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সারাদেশে নৈরাজ্য চালাচ্ছে। এতে জনগণের জানমাল আজ হুমকির মুখে। বরিশাল বিএনপি এই সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবে। যতক্ষণ পর্যন্ত স্বৈরাচারী কোনো কর্মকাণ্ড বন্ধ হবে না, ততক্ষণ পর্যন্ত এই লড়াই অব্যাহত থাকবে বলেও হুঁশিয়ারি দেন নেতারা।
এ সময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান, বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক ও সদস্যসচিব এবং বরিশাল নগর সদস্যসচিব ও উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদার জিয়াসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিএনপি নেতাকর্মীরা আগুন সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।

দৈনিক টার্গেট 























