ঢাকা ০১:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাথমিকে মিড-ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু: ডা. জুবাইদা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:২৮:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ১৩ বার পঠিত হয়েছে

এ কর্মসূচির আওতায় ১ কোটি ১০ লাখ শিশু প্রতিদিন দুপুরের খাবার পাবে বলে জানান জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, শিশুদের পুষ্টির ঘাটতি পূরণ, বিদ্যালয়ে উপস্থিতি বাড়ানো ও প্রাতিষ্ঠানিক শিক্ষা অব্যাহত রাখতে স্কুল ফিডিং কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। রন্ধন প্রতিযোগিতায় ৩০০ রেসিপির মধ্য থেকে সেরা রেসিপির জন্য অনুষ্ঠানে পাঁচজনকে পুরস্কার দেওয়া হয়।

এ সময় ডা. জুবাইদা রহমান বলেন, বর্তমানে দেশের ৫০০ উপজেলার মধ্যে ১৫১টিতে প্রায় ৩১ লাখ শিক্ষার্থী প্রতিদিন পুষ্টিকর খাবার পাচ্ছে। এই প্রকল্প বিদ্যালয়ে চার থেকে ১০ বছর বয়সী শিশুদের উপস্থিতি ও প্রাতিষ্ঠানিক শিক্ষা ধরে রাখার জন্য যথেষ্ট। আগামী ২০২৭ সাল থেকে ৫০০টি উপজেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ কোটি ১০ লাখ শিশু মিড-ডে মিল পাবে।

চলমান কর্মসূচির পাশাপাশি খাবারের গুণগত মান নিশ্চিত করতে মায়েদের সম্পৃক্ত করে তদারকি জোরদারের ওপর গুরুত্ব দেন তিনি।

বিদ্যালয়ের খাবারের মান ও পুষ্টিগুণ বাড়াতে স্থানীয় পর্যায়ে রন্ধন প্রতিযোগিতা আয়োজনের প্রস্তাব দিয়ে ডা. জুবাইদা রহমান বলেন, বিভিন্ন জেলা বা উপজেলা পর্যায়ে স্কুলের মিড-ডে মিল বা শিশুদের বিদ্যালয়ের দুপুরের খাবার সুস্বাদু ও সহজলভ্য করার জন্য রন্ধন প্রতিযোগিতার আয়োজন করা যেতে পারে।

প্রাথমিক বিদ্যালয়ে স্বাস্থ্যসম্মত রান্নার পদ্ধতি অনুসরণ ও স্থানীয় উপকরণের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে জুবাইদা রহমান বলেন, প্রাথমিক বিদ্যালয়ে স্বাস্থ্যসম্মত রন্ধনপ্রণালি, সহজলভ্য স্থানীয় উপকরণ, শাকসবজি, আমিষ, দুগ্ধজাত পণ্য ব্যবহার, মায়েদের সম্পৃক্ততা ও তদারকি দেশের শিশুদের পুষ্টির মান বহুগুণে বাড়াবে।

বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন কারাগারে

২০২৪ সালের ২০ সেপ্টেম্বর বাদী এক ব্যবসায়ী জুমার নামাজ আদায়ের জন্য বায়তুল মোকাররম মসজিদের নিচতলায় উপস্থিত হন। দুপুর সাড়ে ১২টার দিকে ইসলামী ফাউন্ডেশন কর্তৃক নির্ধারিত দায়িত্বপ্রাপ্ত ইমাম ড. মুফতি আবু সালেহ পাটোয়ারী খুতবা পাঠ করছিলেন। এ সময় মুফতি রুহুল আমিন অন্যান্য আসামিদের নিয়ে মসজিদে প্রবেশ করে…

‘বদলি না করলে আমাদের বিষ দেন, খেয়ে মরি’

আমাদের সামনে আর কোনো উপায় নেই। আমি ৪৫০ কিলোমিটার দূরে চাকরি করি। আমার সন্তান ও স্বামী এক জায়গায়, আর আমি আরেক জায়গায় থাকি। আমি ঘুমাতে পারি না। এখানে অন্তত সবার সঙ্গে আছি, সবাই আমাদের দেখছেন। কিন্তু কর্মস্থলে ফিরে গেলে প্রতিনিয়ত মানসিক যন্ত্রণার মধ্যে থাকতে হয়। আমাদের দাবি পূরণ না হলে…

‘মুক্তিযুদ্ধের চর্চা যথাযথভাবে হয়নি বলেই চব্বিশে সংকট তৈরি হয়েছে’

গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন। তিনি বলেন, ‘বাংলাদেশ ভালোভাবে চলছে না। মুক্তিযুদ্ধে আমাদের লক্ষ্য ছিল তিনটি, যা স্বাধীনতার ঘোষণাপত্রে উল্লেখ ছিল। এগুলো হলো সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার, যা ৫৫ বছরে বাংলাদেশে এখনো…

জনপ্রিয় টার্গেট

এপেক সম্মেলনে নৃত্যদলের নেতৃত্বে ১০০০ কোটি ভিউ পাওয়া ৭ বছরের এনছি

প্রাথমিকে মিড-ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু: ডা. জুবাইদা

প্রকাশ: ১২:২৮:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬