বৃষ্টির কারণে বিপাকে পড়েছেন বিভিন্ন এলাকা থেকে ধান কাটতে আসা শ্রমিকেরা। ব্যাহত হচ্ছে দিনমজুর ও শ্রমজীবী মানুষের স্বাভাবিক কাজকর্মও। বৃষ্টি উপেক্ষা করে প্রয়োজনের তাগিদে বাইরে বের হলেও ভোগান্তিতে পড়তে হচ্ছে তাঁদের। বৃষ্টি অব্যাহত থাকলে জমিতে পানি জমে আমন ধানসহ বিভিন্ন ফসলের ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছেন কৃষকেরা।
সোনাগাজীর চরচান্দিয়া ইউনিয়নের কৃষক আবু সাঈদ রুবেল বলেন, অনেক জমির রোপা আমন ধান ইতিমধ্যে পেকে উঠেছে। বেশির ভাগ জমিতে ধান কাটার প্রস্তুতি চলছে। আগাম ধান লাগানো কিছু জমির ধান কৃষকেরা কেটে মাঠে রেখেছেন। এ সময় বৃষ্টি হওয়ায় পাকা ধান নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বৃষ্টি দীর্ঘস্থায়ী হলে ধান কাটা, মাড়াই ও ঘরে তোলা নিয়ে বিপাকে পড়তে হবে তাঁদের।
উপজেলার পৌর এলাকার চরগনেশ গ্রামের কৃষক মো. আবদুল্যাহ বলেন, ‘১২০ শতক জমিতে আমন ধান চাষ করেছি। এখন ধান কেটে ঘরে তোলার সময়। কিন্তু বৃষ্টির কারণে ফসল নিয়ে চরম দুশ্চিন্তায় আছি।’

দৈনিক টার্গেট 

















