ঢাকা ০১:১০ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাঁচ ঘণ্টার ব্যবধানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস ও ট্রাকে অগ্নিসংযোগ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:১৯:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ২৫ বার পঠিত হয়েছে

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে উপজেলার জামপুর ইউনিয়নের মীরেরটেক এলাকায় খড়বোঝাই একটি ট্রাকে এবং সকাল সোয়া ৯টার দিকে কাঁচপুর ব্রিজ এলাকায় ঢাকাগামী তিশা পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করা হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দিনাজপুর থেকে আসা খড়বোঝাই ট্রাকটি ভোর সাড়ে ৩টার দিকে মীরেরটেক বাজার জামে মসজিদের সামনে পৌঁছায়। খড় খালাসের অপেক্ষায় ট্রাকটি সড়কের পাশে দাঁড় করিয়ে চালক ও সহকারী ভেতরে ঘুমিয়ে পড়েন।

পরে ভোর সাড়ে ৫টার দিকে এক পথচারী নারী চালককে জানান, কিছুক্ষণ আগে মোটরসাইকেলে করে আসা তিন দুর্বৃত্ত ট্রাকটিতে আগুন দিয়ে পালিয়ে গেছে। এরপর চালক ট্রাকটি প্রায় ১৫০ গজ সামনে নিয়ে সড়কের পাশের পানিতে খড় ফেলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।

অন্যদিকে, সকাল সোয়া ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে কাঁচপুর ব্রিজ এলাকায় তিশা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। আগুন লাগার পরপরই বাসের যাত্রীরা দ্রুত নেমে যান। ফলে এ ঘটনায়ও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুনে বাসটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল রানা বলেন, একই সকালে খড়বোঝাই ট্রাক ও যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। পুড়ে যাওয়া বাসটি রেকারের মাধ্যমে সরিয়ে নেওয়া হচ্ছে। এসব ঘটনায় জড়িত দুর্বৃত্তদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

ফতুল্লায় হামলা-ভাঙচুরের ভিডিও ধারণ করায় যুবককে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাড়িতে হামলা ও ভাঙচুরের ভিডিও ধারণের সময় ইউসুফ মোল্লা নামের এক পোশাকশ্রমিককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের স্বজন ও বাড়ির মালিকের দাবি, অপহরণ মামলাকে কেন্দ্র করে বিরোধের জেরে এ হামলা হয়।

কবুতর চুরির অভিযোগ, গণপিটুনিতে মৃত্যু

কবুতর চুরির অভিযোগ, গণপিটুনিতে মৃত্যু

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কবুতর চুরির অভিযোগে গণপিটুনিতে সোহেল নামে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল রোববার রাতে সাদিপুর ইউনিয়নের ভারগাঁও নন্দীপুর এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

ছুরিকাঘাতে হত্যার ৩০ মিনিট পর ঘটনাস্থলে ফিরে স্বীকারোক্তি, গণপিটুনির শিকার অভিযুক্ত

আজ রোববার সকাল ৬টার দিকে আল আমীন ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুর রহিমের বাড়ির সামনে অবস্থান করছিলেন। এ সময় ওই পথ দিয়ে যাওয়ার সময় রনির ওপর হামলা করেন তিনি। একপর্যায়ে সঙ্গে থাকা ছুরি দিয়ে রনিকে একাধিকবার আঘাত করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

জনপ্রিয় টার্গেট

যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যে বাল্যবিবাহ নিষিদ্ধের বিল আটকে দিল রিপাবলিকানরা

পাঁচ ঘণ্টার ব্যবধানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস ও ট্রাকে অগ্নিসংযোগ

প্রকাশ: ১২:১৯:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬