ঢাকা ১২:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেওয়ানগঞ্জে দুই কোটি টাকার প্রকল্পের তালিকা প্রকাশ মেয়াদ শেষের পাঁচ মাস পর

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১১:৪০:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ৯ বার পঠিত হয়েছে

গতকাল বৃহস্পতিবার বেলা ১টা ৫০ মিনিট ২৪ সেকেন্ডে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) ব্যবহৃত সরকারি ওয়েবসাইট ‘বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়নে’ প্রকল্পের তালিকা আপলোড করা হয়।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার (ডিআরআরও) কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার ও রক্ষণাবেক্ষণের জন্য নির্বাচনী এলাকাভিত্তিক বরাদ্দের অংশ হিসেবে জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের বরাদ্দ থেকে দেওয়ানগঞ্জ উপজেলায় বিভিন্ন কর্মসূচির আওতায় অর্থ ও খাদ্যশস্য বরাদ্দ দেওয়া হয়।

এর মধ্যে টেস্ট রিলিফ (টিআর) নগদ টাকা কর্মসূচির আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে ৮৮ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। এ অর্থে ৫৩টি প্রকল্প গ্রহণ করা হয়েছে। কাজের বিনিময়ে টাকা (কাবিটা) কর্মসূচির আওতায় ৩০ লাখ ২৫ হাজার টাকা বরাদ্দের বিপরীতে নেওয়া হয়েছে পাঁচটি প্রকল্প। কাজের বিনিময়ে খাদ্যশস্য (কাবিখা) কর্মসূচির আওতায় বরাদ্দ দেওয়া হয়েছে ৯৩ টন ৬০০ কেজি চাল ও গম। এতে ১২টি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এ ছাড়া ৪৬ লাখ ৭৫ হাজার টাকার বিপরীতে আরও সাতটি প্রকল্প নেওয়া হয়েছে।

গত জুনের প্রথম ও দ্বিতীয় সপ্তাহে জেলা পর্যায় থেকে প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়। জেলা কর্ণধার কমিটির অনুমোদন ও বরাদ্দ পাওয়ার ১৫ দিনের মধ্যে প্রকল্পগুলোর কাজ শুরু করার কথা ছিল। নির্ধারিত সময় অনুযায়ী, গত ৩০ জুন এসব প্রকল্পের মেয়াদ শেষ হয়।

কার্যাদেশ অনুযায়ী, কাজ শুরুর আগে প্রতিটি প্রকল্পের স্থানে কমিটির সভাপতির নাম ও বরাদ্দের পরিমাণ উল্লেখ করে সাইনবোর্ড স্থাপনের বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু সংশ্লিষ্টরা এ নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করেননি বলে অভিযোগ রয়েছে। পাশাপাশি প্রকল্পের তথ্যসংবলিত সাইনবোর্ড স্থাপন এবং ওয়েবসাইটে প্রকল্পের বিস্তারিত বিবরণ প্রকাশ না করায় কোন এলাকায়, কত টাকার কাজ হয়েছে এবং কারা প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে ছিলেন, তা জানতে পারছিলেন না স্থানীয় বাসিন্দারা।

এ নিয়ে প্রকল্পের নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার সাড়ে তিন মাস পরও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্যসচিব ও পিআইও মোহাম্মদ খবিরুজ্জামান খান রহস্যজনক কারণে প্রকল্পের তালিকা প্রকাশ করছেন না বলে অভিযোগ ওঠে। পরে প্রকল্পের তথ্য জানতে কেউ কেউ নির্ধারিত তথ্য ফরমে আবেদন করেন। এ বিষয়ে গত ১৬ অক্টোবর আজকের পত্রিকার অনলাইন সংস্করণে ‘দেওয়ানগঞ্জে প্রায় দুই কোটি টাকার প্রকল্প, তালিকা প্রকাশে গড়িমসি’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।

এরপরও প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পাঁচ মাস পার হলেও তালিকা প্রকাশ না করার অভিযোগ ওঠে। এমনকি তথ্য চেয়ে আবেদন করার পরও নির্ধারিত সময় পেরিয়ে গেলেও সংশ্লিষ্টরা প্রকল্পের তালিকা সরবরাহ করেননি বলে অভিযোগ করেন আবেদনকারীরা। এ নিয়ে ২৫ নভেম্বর আজকের পত্রিকায় ‘দুই কোটি টাকার কাজ কাগজে-কলমে বাস্তবায়ন, তালিকা দিচ্ছে না প্রশাসন’ শিরোনামে আরেকটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর সংশ্লিষ্টদের মধ্যে তৎপরতা দেখা যায়। অবশেষে বৃহস্পতিবার প্রকল্পের তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

ওয়েবসাইট ঘেঁটে দেখা গেছে, বৃহস্পতিবার বেলা ১টা ৫০ মিনিট ২৪ সেকেন্ডে বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়নে প্রকল্পের তালিকা আপলোড করা হয়েছে।

এ বিষয়ে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুল্লাহেল কাফি আজকের পত্রিকাকে বলেন, ইতিমধ্যে প্রকল্পের তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। কাজের মেয়াদ শেষ হওয়ার পাঁচ মাস পর কেন প্রকল্পের তালিকা প্রকাশ করা হলো—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি খোঁজখবর নিয়ে দেখা হবে।

দুই কোটি টাকার কাজ কাগজে-কলমে বাস্তবায়ন, তালিকা দিচ্ছে না প্রশাসন

জামালপুরের দেওয়ানগঞ্জে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে প্রায় দুই কোটি টাকার টিআর, কাবিটা ও কাবিখা প্রকল্পের তালিকা নির্ধারিত মেয়াদ শেষের পাঁচ মাস পরও প্রকাশ না হওয়ার অভিযোগ উঠেছে। পিআইও সব প্রকল্প শতভাগ বাস্তবায়নের দাবি করলেও তালিকা প্রকাশের বিষয়ে তদন্তের কথা বলেছেন জেলা প্রশাসক।

ডিজেল-পেট্রল কম দেওয়ায় দুই ব্যবসায়ীকে জরিমানা

জামালপুরের বকশীগঞ্জে পরিমাপে ডিজেল ও পেট্রল কম দেওয়ার অভিযোগে দুই ব্যবসায়ীকে ২২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার বগারচর ইউনিয়নের সারমারা বাজার ও রামরামপুর খেয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

নতুন ফসল ঘরে তোলার আনন্দে বকশীগঞ্জে গারোদের ওয়ানগালা

নতুন ফসল ঘরে তোলার আনন্দে শস্য দেবতা মিসি সালজংয়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জামালপুরের বকশীগঞ্জে উদ্‌যাপিত হয়েছে গারো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ওয়ানগালা মহোৎসব। নতুন ফসল খাওয়ার অনুমতি প্রার্থনা এবং পরিবার, সমাজ ও দেশের মঙ্গল কামনায় ধর্মীয় আচার, প্রার্থনা, নাচ-গান ও নানা সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে উৎসবটি

জনপ্রিয় টার্গেট

রাজধানীতে মধ্যরাতে আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা, ২ কর্মী জখম

দেওয়ানগঞ্জে দুই কোটি টাকার প্রকল্পের তালিকা প্রকাশ মেয়াদ শেষের পাঁচ মাস পর

প্রকাশ: ১১:৪০:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬