আজ বুধবার (২৫ নভেম্বর) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ) মো. আকতার হোসেন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ ৩০ জন, লালবাগ বিভাগ ৪৩ জন, ওয়ারী বিভাগ ৬০ জন, মতিঝিল বিভাগ ৬৪ জন, তেজগাঁও বিভাগ ১০০ জন, মিরপুর বিভাগ ১১৭ জন, গুলশান বিভাগ ৪১ জন, উত্তরা বিভাগ ৪২ জনকে গ্রেপ্তার করেছে।
গতকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাঁদের গ্রেপ্তার করা হয়।
অভিযানকালে ১টি বিদেশি পিস্তল,১টি ম্যাগাজিন, ৫ রাউন্ড গুলি,৪টি রামদা,৩টি ছুরি,১টি দা,১টি চাপাতি,৫টি অবিস্ফোরিত হাত বোমা,৩টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ১ লিটার পেট্রল, ৫২২ পিস ইয়াবা, ৮ বোতল বিদেশি মদ, ১ হাজার টাকা এবং ১টি মোবাইল উদ্ধার করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

দৈনিক টার্গেট 























