১২:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন, ২ পুলিশ সদস্য প্রত্যাহার

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:৫৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ৭ বার পঠিত হয়েছে

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রাতের আঁধারে দুই ব্যক্তি স্মৃতিস্তম্ভে আগুন ধরিয়ে দেন। আগুন জ্বলে ওঠার পর তিনজন যুবককে মূল বেদি থেকে নেমে দ্রুত চলে যেতে দেখা যায়। এ সময় তাঁদের কণ্ঠে ‘শেখ হাসিনা’ ও ‘জয় বাংলা’ স্লোগান শোনা যায়।

আজ দুপুরে স্মৃতিস্তম্ভে পোড়ার কালো চিহ্ন দেখা যায়। ঘটনার পর সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, প্রতিদিন সন্ধ্যার পর স্মৃতিস্তম্ভ চত্বরে দুই পুলিশ সদস্য দায়িত্ব পালন করেন। গতকাল রাতেও তাঁরা সেখানে ছিলেন। এ সময় দুই ব্যক্তি স্মৃতিস্তম্ভে আগুন দিয়ে পালিয়ে যান। পাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেগুলো বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

মিরাজুল ইসলাম আরও জানান, এ ঘটনায় দায়িত্বে থাকা দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। তাঁদের একজন সহকারী উপপরিদর্শক (এএসআই) এবং অন্যজন কনস্টেবল। তাঁরা যশোর শহরের পুরাতন কসবা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। তবে তাঁদের নাম জানা যায়নি।

কেশবপুরে সেচপাম্পের হাউসে পাওয়া দুই মরদেহ স্বামী-স্ত্রীর

যশোরের কেশবপুরে ধানখেতের সেচপাম্পের হাউস থেকে উদ্ধার হওয়া নারী ও পুরুষের মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। তাঁরা হলেন—উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের মাগুরখালি গ্রামের মৃত জোবান আলী সর্দারের ছেলে আলেক সর্দার (৪৫) ও তাঁর স্ত্রী মাজেদা বেগম (৩৮)।

ক্রসফায়ার শুরু হলে দলের একটা লোককেও খুঁজে পাবেন না: বিএনপিকে হাসনাত আবদুল্লাহ

বিএনপি সরকারের উদ্দেশে হাসনাত আব্দুল্লাহ বলেন, আপনারা যদি ক্রসফায়ার দেওয়া শুরু করেন, তাহলে আপনাদের দলের একটা লোককেও খুঁজে পাবেন না। কারণ, ক্রসফায়ার দিতে হলে চাঁদাবাজদের দিতে হবে, টেন্ডারবাজদের দিতে হবে। যারা ব্যবসাপ্রতিষ্ঠান থেকে চাঁদা নেয়, যারা চাকরির কথা বলে ঘুষ নেয়, তাদের ক্রসফায়ার দিতে হবে।

যশোরে অস্ট্রেলীয় নাগরিকের ব্যাগ ছিনতাইচেষ্টার অভিযোগে যুবক আটক

যশোরের সিঙ্গিয়া রেলস্টেশনে জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনে এক অস্ট্রেলীয় নাগরিকের ব্যাগ ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে আকাশ গাঙ্গুলীকে আটক করা হয়েছে। পরে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ ঘটনায় খুলনা রেলওয়ে থানায় মামলা হয়েছে।

জনপ্রিয় টার্গেট

গাজীপুরে সিলিন্ডার রি-টেস্টিং সেন্টারে আগুন, আহত ৩ শ্রমিক

জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন, ২ পুলিশ সদস্য প্রত্যাহার

প্রকাশ: ০৫:৫৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬