ঢাকা ০৩:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাইয়ে ভুয়া মামলা ফেঁসে যাচ্ছেন বাদী

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০২:৩৪:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ১৪ বার পঠিত হয়েছে

এমন মামলা করে এখন উল্টো মামলার মুখে পড়তে যাচ্ছে রাজশাহী নগরের বোয়ালিয়া থানার সুলতানাবাদ মহল্লার বাসিন্দা ও শ্রমিকদল নেতা শাহজাহান আলী।

ফলে মামলাটিকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে সম্প্রতি সব আসামিকে অব্যাহতির সুপারিশ করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছেন পুলিশের তদন্ত কর্মকর্তা। একই সঙ্গে মিথ্যা মামলা দায়েরের কারণে বাদীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। সে অনুযায়ী আদালত বাদীকে হাজির হওয়ার জন্য সমনও জারি করেছেন বলে জানা গেছে।

জানা যায়, শ্রমিকদল নেতা শাহজাহান আলী ২০২৪ সালের ১৯ আগস্ট বোয়ালিয়া মডেল থানায় মামলাটি করেন। এতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়।

মামলার আসামি ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল মোমিন, নগর যুবলীগের সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি, নগর যুবলীগের সাবেক সভাপতি রমজান আলী, নগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আখতার হোসেন প্রমুখ।

মামলার এজাহারে অভিযোগ করা হয়, জুলাই আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেওয়ায় প্রতিহিংসার বশবর্তী হয়ে আসামিরা শাহজাহানের বাড়িতে হামলা চালান। এ সময় বাড়িতে ভাঙচুর, লুটপাট ও বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।

তদন্ত শেষে দেওয়া চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়েছে, জিজ্ঞাসাবাদ করা কোনো প্রতিবেশীই ঘটনার দিন ও সময়ে বাদীর বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট কিংবা বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানাননি। আর বাদীকে ঘটনার প্রত্যক্ষদর্শী সাক্ষী হাজির করতে বলা হলে তিনিও তা পারেননি। বাদীর বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির ২১১ ধারায় আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।

এ বিষয়ে বক্তব্য জানতে বাদী শাহজাহান আলীর মোবাইলে একাধিকবার কল দেওয়া হলেও তিনি সাড়া দেননি।

নির্মাণাধীন ভবন থেকে নিরাপত্তারক্ষীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজশাহীতে ইসমাইল হোসেন (২২) নামের এক নিরাপত্তারক্ষীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বেলা ২টার দিকে নগরের সিপাইপাড়া এলাকার একটি নির্মাণস্থলের টিনশেড ঘর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

রাজশাহীতে বিচারকের স্ত্রীকে ছুরিকাঘাত, ছেলেকে হত্যা: আসামির মৃত্যুদণ্ড

দণ্ডপ্রাপ্ত যুবকের নাম লিমন মিয়া (৩৫)। তার বাড়ি গাইবান্ধার ফুলছড়ি উপজেলার মদনেরপাড়া গ্রামে। লিমনের বাবার নাম এইচ এম সোলায়মান হোসেন শহীদ। তিনি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য।

রাজশাহীতে যুবলীগের ঝটিকা মিছিল

রাজশাহীতে যুবলীগের ঝটিকা মিছিল

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল করেছেন। সংগঠনের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বুধবার ভোর সাড়ে ৬টার দিকে নগরের গ্রেটার রোডে মহানগর যুবলীগের উদ্যোগে এই মিছিল করা হয়। পরে নেতা-কর্মীরা তাঁদের ফেসবুকে ভিডিও পোস্ট করেন।

জনপ্রিয় টার্গেট

জুলাইয়ে ভুয়া মামলা ফেঁসে যাচ্ছেন বাদী

প্রকাশ: ০২:৩৪:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬