ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জামিন পেলেন টঙ্গীর থাপ্পড়-কাণ্ডের সেই শাহজালাল রুমি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:০৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ৪ বার পঠিত হয়েছে

আজ বৃহস্পতিবার গাজীপুর আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করলে আদালত তাঁকে জামিন দেন।

এর আগে, গত ৩ নভেম্বর হাইকোর্টের বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে গাজীপুর মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। হাইকোর্টের ওই নির্দেশনা অনুসারেই তিনি নির্ধারিত সময়ের মধ্যে নিম্ন আদালতে হাজির হন।

মামলার সূত্রে জানা যায়, গত ১৯ অক্টোবর টঙ্গীর আউচপাড়া এলাকার কারিউল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিযোগ ওঠে। শিশুটির পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।

এ ঘটনায় শিশুর অভিভাবকের পক্ষ থেকে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে মামলা করা হয়। অন্যদিকে, মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে হামলা, ভাঙচুর, শিক্ষক-কর্মচারীদের মারধর এবং ১৭ লাখ টাকা লুটের অভিযোগে শাহজালাল রুমিসহ কয়েকজনের বিরুদ্ধে পাল্টা মামলা দায়ের করা হয়।

উল্লেখ্য, গত ২৬ অক্টোবর শাহজালাল রুমি হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন। পরবর্তী সময়ে ৩ নভেম্বর শুনানি শেষে তাঁকে চার সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছিল।

শাহজালাল রুমি বলেন, ‘আমার বিরুদ্ধে মাদ্রাসা কর্তৃপক্ষ ১৭ লাখ টাকার মিথ্যা মামলা দেয়। আজ আমি আদালতে গেলে আমাকে জামিন দিয়েছেন।’

গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে অতিরিক্ত পুলিশ সুপার আহত

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভের সময় শ্রমিক-পুলিশ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) মো. শফিকুল ইসলামসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টার দিকে শ্রীপুর উপজেলার নয়নপুর এলাকায়…

গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা শ্রমিকদের, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ পুলিশের

গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেছেন একদল পোশাকশ্রমিক। এ সময় পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। এতে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

শ্রীপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আসামি মৃত কাউন্সিলর ও ইউপি সদস্য

গাজীপুরের শ্রীপুরে সন্ত্রাসবিরোধী আইনে পুলিশের দায়ের করা একটি মামলায় মৃত এক সাবেক কাউন্সিলর ও এক সাবেক ইউপি সদস্যকে আসামি করা হয়েছে। মামলায় মৃত ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত হওয়ায় ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করেছেন তাঁদের স্বজনেরা। ২৪ নভেম্বর শ্রীপুর থানায় মামলাটি দায়ের করেন থানার উপপরিদর্শক…

জনপ্রিয় টার্গেট

যে কারণে একসঙ্গে খাওয়ার সুযোগ খোঁজে মানুষ

জামিন পেলেন টঙ্গীর থাপ্পড়-কাণ্ডের সেই শাহজালাল রুমি

প্রকাশ: ০৫:০৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬