আজ রোববার পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
নুরুল হক নূর বলেন, যেহেতু আমি শ্রম মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম, শ্রম মন্ত্রণালয়ের কমিটিতে আছি, আমি এটা জানি। সরকার তাদের জীবনমান বৃদ্ধি, স্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসার মতো গুরুত্বপূর্ণ অধিকার নিশ্চিত করার জন্য এবং শ্রমিকদের মজুরি বৃদ্ধি করার জন্য কাজ করছিল। শ্রমিকরা দাবি জানিয়েছে, সরকার গুরুত্বসহকারে নিয়েছে। নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে, শ্রমিক আন্দোলন বন্ধ হয়ে গেছে। কারণ সরকারের প্রতি সেই আস্থা আছে।
প্রতিমন্ত্রী বলেন, দেশ থেকে যারা পালিয়ে গেছে, রাজনৈতিকভাবে পরাজিত হয়েছে, তাদের দেশে ফিরে আসার কোনো সম্ভাবনা নেই।
নুরুল হক বলেন, বর্তমান নির্বাচিত সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে। তবে জনগণ সরকারের সঙ্গে থাকলে এসব অপশক্তি মোকাবিলা করা সম্ভব।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, জনগণের আন্দোলনে পরাজিত ফ্যাসিবাদী শক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠলে সরকারি দল ও বিরোধী দলসহ বিভিন্ন রাজনৈতিক শক্তি সম্মিলিতভাবে তা মোকাবিলা করবে বলে তিনি বিশ্বাস করেন।

দৈনিক টার্গেট 






















