দলীয় সূত্রে জানা গেছে, নগরীর প্রতিটি ওয়ার্ড কমিটির নেতৃত্বে পাড়া-মহল্লায় পাহারার ব্যবস্থা করা হয়েছে। বিএনপির ওয়ার্ড পর্যায়ের নেতা–কর্মীরা বিভিন্ন এলাকায় দায়িত্ব পালন করছেন।
নগর বিএনপির সভাপতি ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুল আলম মনা জানান, অগ্নি সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে আগামীকাল বৃহস্পতিবার থেকে মহানগরীর প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন ও গুরুত্বপূর্ণ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করবেন বিএনপির নেতা–কর্মীরা।

দৈনিক টার্গেট 





















