কয়রায় গ্রামবাসীর তৎপরতায় পাচারকারীদের হাত থেকে রক্ষা পেল হরিণের মাংস, পুলিশে হস্তান্তর

কয়রায় হরিণের মাংস উদ্ধার

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:৩১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
  • ৩৬৬ বার পঠিত হয়েছে

খুলনার কয়রা উপজেলায় হরিণের মাংস পাচারের সময় স্থানীয়দের তৎপরতায় প্রায় ১২ কেজি মাংস উদ্ধার করা হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের তেতুলতলা গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলযোগে কয়েকজন ব্যক্তি হরিণের মাংস বহন করছিল। এসময় স্থানীয় বাসিন্দা আবুল কালাম রাস্তায় দাঁড়িয়ে তাদের গতিরোধের চেষ্টা করেন। হঠাৎ বাধার মুখে পড়ে পাচারকারীরা ব্যাগ ভর্তি মাংস ফেলে দ্রুত মোটরসাইকেলে পালিয়ে যায়।

খবর পেয়ে কয়রা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফেলে যাওয়া ব্যাগ থেকে আনুমানিক ১২ কেজি হরিণের মাংস উদ্ধার করে থানায় নিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন কয়রা থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ রাজেত আলী।

স্থানীয়দের অভিযোগ, সুন্দরবনের বিভিন্ন এলাকা থেকে প্রায়ই হরিণ শিকার করে মাংস পাচারের ঘটনা ঘটে। তবে সচেতনতা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারির কারণে অনেক সময় এ ধরনের অবৈধ কার্যক্রম ভেস্তে যায়।

প্রসঙ্গত, হরিণ শিকার ও এর মাংস পাচার বন্যপ্রাণী সংরক্ষণ আইনে দণ্ডনীয় অপরাধ। তাই এলাকাবাসী এসব ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছে।

জনপ্রিয় টার্গেট

ঋণের চাপ ও দুই বউয়ের যন্ত্রণায় ‘অপহরণের নাটক’, চট্টগ্রামে উদ্ধার সেই নাইটগার্ড

কয়রায় গ্রামবাসীর তৎপরতায় পাচারকারীদের হাত থেকে রক্ষা পেল হরিণের মাংস, পুলিশে হস্তান্তর

কয়রায় হরিণের মাংস উদ্ধার

প্রকাশ: ১২:৩১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫