১০:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে তিন মোটরসাইকেলে ছয়জন এসে ব্যবসায়ীকে গুলি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১০:২৩:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • ৭ বার পঠিত হয়েছে

আজ শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে কক্সবাজার সদর উপজেলার খরুলিয়া এলাকায় একটি গ্যাস পাম্পের সামনে এ ঘটনা ঘটে।

আহত মাহমুদুল হক (৫২) কক্সবাজার সদরের লিংক রোড এলাকার বাসিন্দা। তিনি পেশায় ঠিকাদার ও আসবাবপত্র ব্যবসায়ী। পরিবার নিয়ে তিনি শহরের হাশেমিয়া মাদরাসা এলাকায় বসবাস করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ব্যক্তিগত নোয়া গাড়িতে করে রামুর দিকে যাচ্ছিলেন মাহমুদুল হক। পথে খরুলিয়া এলাকায় পৌঁছালে তিনটি মোটরসাইকেলে আসা ছয় ব্যক্তি তাঁর গাড়ির গতিরোধ করেন। এরপর তাঁকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়েন তাঁরা। এ সময় দৌড়ে পালানোর চেষ্টা করলে তাঁর পিঠ ও কোমরসহ শরীরের বিভিন্ন স্থানে গুলি লাগে।

মাহমুদুল হক জানিয়েছেন, হামলাকারীদের মধ্যে লিংক রোড এলাকার জায়েদ, কিতাব আলী, ওয়াজেদ আলী ও আবু নাছেরকে তিনি চিনতে পেরেছেন। দীর্ঘদিনের জমি বিরোধের জেরে এ হামলা হয়েছে বলে দাবি তাঁর। তাঁর অভিযোগ, হামলায় অংশ নেওয়া ব্যক্তিরা লিংক রোড এলাকার বাসিন্দা ও ঝিলংজা ইউনিয়ন পরিষদের সদস্য এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলীর ভাই ও স্বজন।

ঘটনার সতত্যা নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। হামলায় জড়িত ব্যক্তিদের আটকের চেষ্টা চলছে।

হামলার সঙ্গে স্থানীয় বিএনপি নেতাদের সম্পৃক্ততার অভিযোগের বিষয়ে ওসি বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সীতাকুণ্ডে লরিচাপায় বিশ্ববিদ্যালয়ছাত্রী নিহতের ঘটনায় চালক গ্রেপ্তার

চট্টগ্রামের সীতাকুণ্ডে লরিচাপায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালের (আইআইইউসি) ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী মাইশা মুসফিরাত নিহতের ঘটনায় অভিযুক্ত লরিচালককে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

চট্টগ্রাম কাস্টম হাউস আইসিডি: ২০% কর্মীতে চলছে আইসিডি

অনুমোদিত পদের ৮০ শতাংশ শূন্য। মাত্র ২০ শতাংশ জনবল নিয়ে কার্যক্রম পরিচালনা করছে নবগঠিত চট্টগ্রাম কাস্টম হাউস আইসিডি। এতে করে কার্যক্রমের ব্যাপকতা সামাল দিতে চ্যালেঞ্জের মুখে পড়ছেন কর্মীরা। এই পরিস্থিতিতে চলতি অর্থবছরের প্রথম তিন মাসের লক্ষ্যমাত্রাও পূরণ করতে পারেনি প্রতিষ্ঠানটি।

হাদি হত্যার বিচারসহ তিন দফা দাবিতে চবিতে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’

ওসমান হাদি হত্যার বিচারসহ তিন দফা দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে কাটা পাহাড় সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

জনপ্রিয় টার্গেট

নামাজ পড়ে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় জামায়াত কর্মী নিহত

কক্সবাজারে তিন মোটরসাইকেলে ছয়জন এসে ব্যবসায়ীকে গুলি

প্রকাশ: ১০:২৩:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬