আজ মঙ্গলবার রাত সাড়ে ৮টায় মণিপুরি মহারাসলীলা সেবা সংঘের আয়োজনে রাতে রাস উৎসবের আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। মহারাসলীলা সেবা সংঘের সভাপতি অ্যাড. চাঁদমুরারী সিংহ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রী হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও নৃগোষ্ঠীবিষয়ক বিশেষ সহকারী বিজয় কান্তি সরকার, মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ মুজিবুর রহমান চৌধুরী, মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল প্রমুখ।
আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, মণিপুরি মহারাসলীলা সেবা সংঘের আয়োজনে বিষ্ণুপ্রিয়া মণিপুরি এবার মাধবপুরের শিববাজার জোড়া মণ্ডপে ১৮৪তম রাসলীলা ও আদমপুরে মণিপুরি মৈতৈ সম্প্রদায়ের আয়োজনে ৪১তম রাস উৎসব আয়োজন করা হয়েছে।

দৈনিক টার্গেট 























