বিজিএমইএর তথ্য অনুযায়ী, জ্বালানির মূল্য বৃদ্ধি, ব্যাংকঋণের উচ্চ সুদহার ও মজুরি সমন্বয়ের কারণে গত তিন বছরে উৎপাদন ব্যয় প্রায় ৪০ শতাংশ বেড়েছে। এর মধ্যে ২০২৫-২৬ অর্থবছরে দেশের পোশাক রপ্তানি কমেছে ১ দশমিক ৬৪ শতাংশ। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়েও পোশাক রপ্তানি কমেছে ১ দশমিক ৯২ শতাংশ। মূলধনি যন্ত্রপাতি আমদানি কমে যাওয়ায় নতুন বিনিয়োগও কমেছে।
জ্বালানির সংকট মোকাবিলায় দ্রুত আরও দুটি ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) স্থাপন, এলএনজি আমদানিতে শুল্ক-কর প্রত্যাহার এবং জ্বালানির দাম দীর্ঘ মেয়াদে স্থিতিশীল রাখার দাবি জানিয়েছে বিজিএমইএ। ১৫০ থেকে ৫০০ কেজি বয়লার ব্যবহারকারী ক্ষুদ্র ও মাঝারি কারখানাকে অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস-সংযোগ দেওয়ার পাশাপাশি সৌরবিদ্যুৎ ব্যবহারে স্বল্প সুদের ঋণ দেওয়ার প্রস্তাবও করা হয়েছে।
পরিবহন ও বন্দর অবকাঠামো উন্নয়নে ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে দ্রুত বাস্তবায়ন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অতিরিক্ত কার্গো শেড নির্মাণ এবং বে টার্মিনাল ও মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের কাজ দ্রুত শেষ করার দাবি জানানো হয়েছে।
ব্যাংকঋণের সুদ কমানোর পাশাপাশি পোশাকশিল্পের জন্য বিশেষ ‘পোস্ট-শিপমেন্ট ফাইন্যান্সিং স্কিম’ চালুর প্রস্তাব করেছে সংগঠনটি। গার্মেন্টস ট্রেড ফাইন্যান্স (জিটিএফ) ও ট্রেড ফাইন্যান্সিং ফ্যাসিলিটি (টিডিএফ) তহবিলে অর্থ বরাদ্দ বাড়ানোরও দাবি জানানো হয়েছে। ব্যবসা সহজ করার ক্ষেত্রে কাস্টমসের বন্ড অডিট প্রক্রিয়া সহজ ও প্রাতিষ্ঠানিক করার পাশাপাশি পোশাকশিল্পের কাঁচামাল দ্রুত আমদানির জন্য বেনাপোল স্থলবন্দর দিয়ে সুতা আমদানি আবার চালুর দাবি করেছে বিজিএমইএ।
আন্তর্জাতিক পোশাক ব্র্যান্ডগুলোর কাছে দীর্ঘদিন ধরে কম খরচে পণ্য তৈরির সবচেয়ে ভরসার জায়গা ছিল বাংলাদেশ। তবে দেশের ভেতরে নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুতের ঘাটতি, ক্রমাগত উৎপাদন খরচ বৃদ্ধি, চট্টগ্রাম বন্দরের ধীরগতি এবং দীর্ঘ লিড টাইমের (পণ্য উৎপাদন ও সরবরাহের সময়সীমা)…
রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংক, অগ্রণী ব্যাংক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (বিডিবিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার…
দৈনিক টার্গেট 























