সাধারণত ডেঙ্গু সংক্রমণ হলে আক্রান্ত ব্যক্তিকে টানা কয়েক দিন হাসপাতালে ভর্তি থাকতে হয়। এর সঙ্গে যোগ হয় বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধের আনুষঙ্গিক খরচ, যার জন্য অনেকেরই আগে থেকে কোনো প্রস্তুতি থাকে না। মেটলাইফের কাছ থেকে সময়মতো বিমার টাকা পেয়ে গ্রাহকেরা বড় ধরনের আর্থিক স্বস্তি পেয়েছেন।
এই অর্থ তাঁদের হাসপাতালের খরচ মেটানোর পাশাপাশি পুরোপুরি সুস্থ হয়ে উঠতেও সহায়তা করেছে। বিমা দাবি পরিশোধের এ চিত্র অপ্রত্যাশিত পরিস্থিতি মোকাবিলায় আগাম আর্থিক প্রস্তুতির গুরুত্ব তুলে ধরে। একই সঙ্গে এটি দেখায়, বিমার সুবিধা শুধু মৃত্যুর পর পরিবারের আর্থিক সুরক্ষার মধ্যেই সীমাবদ্ধ নয়, গ্রাহক জীবিত থাকাকালেও চিকিৎসাসহ নানা প্রয়োজনে তা কাজে আসে।

দৈনিক টার্গেট 


























