সেন্টমার্টিন সুরক্ষায় খসড়া মাস্টার প্ল্যান উন্মুক্ত, মতামত চাইল মন্ত্রণালয়

জাতীয়

পরিবেশগত চাপের মুখে থাকা সেন্টমার্টিন দ্বীপকে রক্ষায় প্রণীত খসড়া মাস্টার প্ল্যান জনসাধারণের জন্য উন্মুক্ত করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। দ্বীপের নাজুক পরিবেশ, অনিয়ন্ত্রিত পর্যটন এবং অব্যবস্থাপিত উন্নয়ন কার্যক্রম নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবেই এ খসড়া প্রকাশ করা হয়েছে।

মন্ত্রণালয়ের ওয়েব পোর্টালের নোটিশ বোর্ডে পরিকল্পনাটি প্রকাশ করা হয়েছে-এ তথ্য সোমবার (২৪ নভেম্বর) সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা দীপংকর বর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সেন্টমার্টিনের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রস্তাবিত এ মাস্টার প্ল্যান নিয়ে আগামী ২০ ডিসেম্বরের মধ্যে কেন্দ্রীয় ও স্থানীয় প্রশাসনিক সংস্থা, গবেষক, পরিবেশ-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসহ সাধারণ নাগরিকদের লিখিত মতামত পাঠানোর আহ্বান জানানো হয়েছে। আপনার লিখিত মতামত জানাতে ক্লিক করুন

এ ছাড়া ‘উৎপাদনকারীর সম্প্রসারিত দায়িত্ব বিষয়ক নির্দেশনা- প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা ২০২৫’ শীর্ষক আরেকটি খসড়া নির্দেশনাতেও একই সময়সীমার মধ্যে মতামত চাওয়া হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, সবার সক্রিয় অংশগ্রহণ ছাড়া কার্যকর পরিবেশ সংরক্ষণ পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব নয়। তাই প্রাপ্ত মতামত বিশ্লেষণ করে সেন্টমার্টিনের প্রকৃতি রক্ষা ও দেশের প্লাস্টিক বর্জ্য সংকট মোকাবিলায় একটি বাস্তবমুখী চূড়ান্ত পরিকল্পনা গ্রহণ করা হবে।

দৈনিক টার্গেট

দৈনিক টার্গেট বাংলাদেশী সংবাদ