সাতক্ষীরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছেন জনাব মিজ আফরোজা আখতার। এ উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
১৮ নভেম্বর ২০২৫ তারিখে জেলা পুলিশ সদর দফতর থেকে জানানো হয়, জেলা প্রশাসকের দায়িত্বভার গ্রহণকে কেন্দ্র করে সাতক্ষীরা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম বিশেষভাবে ফুল দিয়ে শুভেচ্ছা প্রকাশ করেছেন। পুলিশ সুপার তাঁর অভিনন্দন বার্তায় নবাগত প্রশাসককে জেলার কল্যাণ এবং উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য শুভেচ্ছা জানিয়েছেন।
পুলিশ সুপারের বক্তব্যে উল্লেখ করা হয়, জেলা প্রশাসকের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রেখে প্রশাসনিক কার্যক্রমকে আরও সুষ্ঠু ও ফলপ্রসূ করার লক্ষ্যে সাতক্ষীরা জেলা পুলিশ সবসময় পাশে থাকবে।
এছাড়াও তিনি নতুন জেলা প্রশাসককে সুষ্ঠু প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষা এবং জনগণের কল্যাণে সদা তৎপর থাকার জন্য শুভকামনা জানান।
নবাগত জেলা প্রশাসক জনাব মিজ আফরোজা আখতার তাঁর দায়িত্ব গ্রহণের প্রথম দিন থেকেই জেলার উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

দৈনিক টার্গেট 






















