ঢাকা ০৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্রিজে লুকিয়ে থাকা বাটিগুলো নিয়ে ভাবার দিন আজ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৩:১৩:৫১ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • ৫ বার পঠিত হয়েছে

বাসি খাবারকে একঘেয়ে না ভেবে পরের দিনের নতুন রান্নার ভিত্তি হিসেবে ব্যবহার করা যায়। যেমন বেঁচে যাওয়া ভাত, নুডলস বা পাস্তা দিয়ে ঝটপট ফ্রাইড রাইস বা বেকড পদ তৈরি করা যায়। আবার রোস্ট বা রান্না করা মাংস পরদিন কারি, স্যান্ডউইচ বা সালাদে ব্যবহার করা সম্ভব। কিংবা সঙ্গে কিছু পোলাও বেঁচে গেলে, সব মিলিয়ে একটা বিরিয়ানির ধরনের খাবার তৈরি করা যেতে পারে। নরম হয়ে আসা সবজি দিয়ে স্যুপ বানিয়ে ছোট ছোট পরশনে ফ্রিজে জমিয়ে রাখা যায়। তবে তা বেশিদিনের জন্য অবশ্যই নয়। আর সেগুলো দিয়ে স্যুপ বানানোর সময় সবজির খোসা না ছাড়ালেও চলে, ভালোভাবে ধুয়ে নিলেই যথেষ্ট। পরিষ্কার সবজির খোসা, ব্রকলির ডাঁটা বা ফুলকপির পাতা সালাদ, স্যুপ কিংবা ভাজিতে যোগ করলে ফাইবার ও স্বাদ দুটোই বাড়ে। মুরগির হাড়, ধনেপাতার ডাঁটা জমিয়ে রেখে তা দিয়ে ঘন স্টক বা ব্রথ তৈরি করা যায়। রুটি বেঁচে গেলে তা স্লাইস করে ফ্রিজারে রেখে পরে টোস্ট বানানো যায়।

বেঁচে যাওয়া খাবারের এই পরিণতির পেছনে একাধিক কারণ রয়েছে, যার শুরুটা হয় বাজার করার ও খাবার তৈরির অগোছালো অভ্যাস থেকে। পরিবার বা একদল মানুষের জন্য ঠিক কতটুকু খাবার রান্না করা দরকার, সেই হিসাব আমাদের খুব একটা শেখানো হয় না। ফলে সবার জন্য যেন যথেষ্ট থাকে, সেই ভেবে আমরা প্রয়োজনের চেয়ে বেশি রান্না করে ফেলি। আর যখন খাবার বেঁচে যায়, তখন তা ফ্রিজে তুলে রেখে আমরা ভুলে যাই। আর সেজন্যই খাবার অপচয় রোধে কেনাকাটা ও পরিবেশনের ধরনে সামান্য বদল বড় ভূমিকা রাখে।

পরিমিত পরিবেশন ও ফ্যামিলি স্টাইল: খাবার প্লেটে আগে থেকেই বেশি করে তুলে না দিয়ে কম পরিমাণে দিন। প্রয়োজন হলে পরে আরও নেওয়া যাবে। খাবারের বাটিগুলো টেবিলের মাঝখানে রাখলে প্লেটের এঁটো বা লালা লেগে খাবার নষ্ট হওয়ার ঝুঁকি কমে এবং বেঁচে যাওয়া অংশ সহজে সংরক্ষণ করা যায়।

ব্যাচ কুকিং ও স্মার্ট শপিং: তরকারি বেশি করে রান্না করলে তা ছোট ছোট অংশে ভাগ করে ফ্রিজারে রাখুন। যাতে প্রয়োজনমতো ঠিক ততটুকুই বের করা যায়। বাজারে যাওয়ার আগে প্রয়োজনীয় জিনিসের তালিকা করুন এবং আগের কেনা খাবার শেষ করে তবেই নতুন বাজার করুন।

সঠিক সংরক্ষণ: কলা, আনারস, আলু, টমেটো, পেঁয়াজ ও রসুন ফ্রিজে না রেখে স্বাভাবিক তাপমাত্রায় রাখুন। এ ছাড়া ইথিলিন গ্যাস ছাড়ে এমন ফল বা সবজির পাশে সংবেদনশীল শাকসবজি রাখলে তা দ্রুত পেকে বা পচে যায়।

স্বাদের চেয়ে স্বাস্থ্য আগে, এই নিয়ম মেনে চলা জরুরি। রান্না করা খাবার দ্রুত ঠান্ডা করে ২ ঘণ্টার মধ্যে ফ্রিজে রাখুন। কারণ সাধারণত ফ্রিজে ৩ থেকে ৪ দিনের মধ্যে বেঁচে যাওয়া খাবার খেয়ে ফেলা নিরাপদ। আর ফ্রিজারে ৩ থেকে ৪ মাস রাখা যায়। তবে বিবিসির স্বাস্থ্যবিশেষজ্ঞের মতে, টেকঅ্যাওয়ে বা খাবারের ক্ষেত্রে খুব বেশি দিন ফেলে না রেখে দ্রুত সিদ্ধান্ত নেওয়া উচিত। দুধের ক্ষেত্রে শুধু গন্ধ শুঁকে বোঝার ওপর ভরসা না করে মেয়াদোত্তীর্ণ হলে বা সন্দেহ হলে বাদ দেওয়াই নিরাপদ। খাবার আবার খাওয়ার আগে ভালোভাবে গরম করুন। মাইক্রোওয়েভে গরম করলে মাঝখানে নেড়ে দিন। ফ্রোজেন খাবার ঘরের তাপমাত্রায় না গলিয়ে ফ্রিজে রেখে গলান এবং একবার গলানোর পর তা আবার ফ্রিজারে রাখবেন না। খাবারের রং, গন্ধ বা গঠনে কোনো অস্বাভাবিকতা দেখা দিলে, কিংবা মেয়াদ পেরিয়ে গেলে তা না খেয়ে ফেলে দিন।

ফ্রিজ থেকে সব পুরোনো খাবার পরিষ্কার করে ফেলুন এবং একদম নতুনভাবে শুরু করুন। নিয়মিত পরিষ্কার ও সঠিকভাবে সাজালে ফ্রিজের ভেতর ব্যাকটেরিয়ার বংশবিস্তার ও খাবার নষ্ট হওয়া কমে।

– ফ্রিজের তাপমাত্রা ১ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে (সর্বোচ্চ ৫ ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে) রাখুন, যাতে বাতাস ঠিকমতো চলাচল করতে পারে।

– ফ্রিজের কোন অংশে খাবার পড়ে গেলে সঙ্গে সঙ্গে মুছে ফেলুন। হাতল প্রতিদিন এবং দরজার বাইরের অংশ সপ্তাহে একবার পরিষ্কার করুন।

– প্রতি তিন মাসে একবার ফ্রিজ খালি করে তাক ও ড্রয়ার খুলে গরম পানি ও সামান্য ডিশওয়াশিং লিকুইড দিয়ে ধুয়ে নিন। খাবারের সংস্পর্শে আসে এমন জায়গায় ব্লিচ বা ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করবেন না।

– পুরোনো খাবার সামনে এবং নতুন খাবার পেছনে রাখুন।

– কাঁচা মাছ-মাংস ও রান্না করা খাবার আলাদা ঢাকনাযুক্ত কৌটায় রাখুন। খোলা টিনের কৌটার খাবার কৌটায় না রেখে আলাদা পাত্রে ঢেলে সংরক্ষণ করুন।

তথ্যসূত্র: হেলথ লাইন, বিবিসি ফুড, দ্য গার্ডিয়ান

নতুন পোশাক পরার আগে ধুয়ে নেবেন কেন

নতুন পোশাক পরার আগে ধুয়ে নেবেন কেন

নতুন পোশাক কেনার আনন্দই আলাদা। পছন্দের পোশাকটি হাতে পাওয়ার পর অনেকে অপেক্ষা করতে চান না। দোকান থেকে কিনে আনা হোক কিংবা অনলাইনে অর্ডার করা—নতুন পোশাকটি পরে দেখতে ইচ্ছা করে। তবে বাহারি নকশা আর ঝকঝকে রঙের আড়ালে পোশাকে থেকে যেতে পারে উৎপাদনপ্রক্রিয়ায় ব্যবহৃত রাসায়নিক, অতিরিক্ত রং কিংবা ধুলোবালু। তাই…

কাজ শেষেও মাথায় ঘুরপাক খায় অসমাপ্ত কাজ? জেনে নিন মুক্তির উপায়

অফিস শেষ হয়ে গেছে, পিসিও বন্ধ। তবু কি মাথায় সারাক্ষণ অসমাপ্ত কাজগুলোর চিন্তা ঘুরপাক খেতে থাকে? অফিস থেকে ফিরে মাথায় ঘুরপাক খায়—ইশ্‌, এই মেইলটা করিনি! কিংবা হিসাবটা শেষ না করে চলে এলাম না তো! সবচেয়ে বেশি যে বিষয়টা মাথায় ঘোরে তা হলো, পিসিটা শাটডাউন করেছি তো? নাকি চালিয়ে রেখেই চলে এলাম।

জনপ্রিয় টার্গেট

জুলাই সনদের বিভিন্ন বিষয়ে সরকার মতলবি সিদ্ধান্ত নিয়েছে: জামায়াত আমির

ফ্রিজে লুকিয়ে থাকা বাটিগুলো নিয়ে ভাবার দিন আজ

প্রকাশ: ০৩:১৩:৫১ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬