ঢাকা ১০:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

যশোর আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি-সম্পাদকসহ ৯ পদে বিএনপিপন্থী প্যানেলের জয়

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১০:১৩:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • ৭ বার পঠিত হয়েছে

গতকাল শনিবার (২৮ নভেম্বর) উৎসবমুখর পরিবেশে সমিতির বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। ১১টি পদের মধ্যে ১০টিতে ভোটগ্রহণ করা হয়। গ্রন্থাগার সম্পাদক পদে একক প্রার্থী থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ভোট গণনা শেষে রাত সাড়ে ১০টার দিকে নির্বাচন কমিশনের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহসীন আলী ফলাফল ঘোষণা করেন।

নির্বাচন কমিশনের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহসীন আলী স্বাক্ষরিত প্রাথমিক ফলাফল অনুযায়ী, সভাপতি পদে সৈয়দ এ এইচ সাবেরুল হক সাবু ৪৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. ইসমত হাসান পেয়েছেন ১৩১ ভোট।

সাধারণ সম্পাদক পদে চার প্রার্থীর মধ্যে মো. নূর আলম পান্না ২২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অন্য প্রার্থীদের মধ্যে মো. মোস্তফা হুমায়ুন কবির মোল্যা ১৩৯, মো. ইমদাদুল হক (ইমদাদ) ১১৮ এবং আ ক ম মনিরুল ইসলাম ৯৭ ভোট পেয়েছেন।

সহসভাপতি পদে পাঁচ প্রার্থীর মধ্যে দুজন নির্বাচিত হয়েছেন। সৈয়দ রুহুল কুদ্দুস কচি ২৭৭ ভোট পেয়ে প্রথম এবং মো. মাহবুবুর রহমান (মাহবুব) ২১৭ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। অন্য প্রার্থীদের মধ্যে এস এম আব্দুর রাজ্জাক ২০৭, গাজী মুহাম্মদ মাহফুজুর রহমান ১৬১ এবং মো. মনজুর কাদের আশিক ১৪৮ ভোট পেয়েছেন।

যুগ্ম সম্পাদক পদে চার প্রার্থীর মধ্যে মো. তাহমিদ আকাশ ২০৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অন্য প্রার্থীদের মধ্যে কামরুন নাহার কণা ১৪৮, মো. ওজিহুর রহমান ১৩৪ এবং মোছা. রিনা আখতার (মিলি) ৫৭ ভোট পেয়েছেন।

সহকারী সম্পাদক পদে তিন প্রার্থীর মধ্যে মো. গোলাম মোস্তফা (সুমন) ৩২২ ভোট পেয়ে প্রথম এবং সিরাজুল ইসলাম (সাগর) ২৯৪ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। অপর প্রার্থী ডেজিনা ইয়াসমিন পেয়েছেন ২৮৬ ভোট।

ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে মো. মুস্তাকিম মোস্তফা খান ৩৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী মো. শামীম আহমেদ চৌধুরী পেয়েছেন ১৯০ ভোট।

কার্যকরী সংসদের দুটি সদস্যপদের বিপরীতে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁদের মধ্যে শামস ইমরান ৩৯২ ভোট পেয়ে প্রথম এবং সুদীপ্ত কুমার ২০৮ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। অন্য দুই প্রার্থীর মধ্যে মো. উবায়ের হোসেন ২০১ এবং জাকির হোসেন ১৭৯ ভোট পেয়েছেন।

গ্রন্থাগার সম্পাদক পদে মো. কামরুল হাসান সোহেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

যশোরে ৪ মন্ত্রী-প্রতিমন্ত্রীর নেতৃত্বে প্রতিবাদ-বিক্ষোভ মিছিল

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল করেছেন তিন মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রী। যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ব্যানারে আয়োজিত মিছিল শেষে দড়াটানা ভৈরব চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ হয়…

বিএনপি চোরের দল নয়, ভদ্রলোকের দল: কৃষিমন্ত্রী

বিগত ১৭ বছরে একটি দল চুরি করে খেয়েছে বলে মন্তব্য করেছেন কৃষি ও মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, বিএনপি চোরের দল নয়, ভদ্রলোকের দল, গরিবের দল, কৃষক-শ্রমিকের দল। ভবদহের জলাবদ্ধতার স্থায়ী সমাধান হবে বিএনপি সরকারের আমলেই।

খুলনা বিভাগ:  জলাবদ্ধতা দূর করে খাদ্য উৎপাদন বৃদ্ধিতে প্রকল্প

যশোরসহ খুলনা বিভাগের চার জেলার জলাবদ্ধতা নিরসন, কৃষিজমির সর্বোত্তম ব্যবহার এবং সেচ সুবিধা সম্প্রসারণে প্রায় ৩০০ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প নেওয়া হচ্ছে। ৫ হাজার হেক্টরের বেশি জলাবদ্ধ জমি পানি নিষ্কাশন করে চাষের উপযোগী করাসহ মোট ১৭ হাজার ২০০ হেক্টর জমিতে বছরে অতিরিক্ত ৭০ হাজার টন খাদ্য উৎপাদন করা এর

জনপ্রিয় টার্গেট

যশোর আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি-সম্পাদকসহ ৯ পদে বিএনপিপন্থী প্যানেলের জয়

প্রকাশ: ১০:১৩:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬