ঢাকা ০৯:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

তেহরানে গ্রেপ্তার অস্কার মনোনীত ইরানি চিত্রনাট্যকার মেহদি মাহমুদিয়ান

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:৪২:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • ৪ বার পঠিত হয়েছে

মাহমুদিয়ানের ব্যক্তিগত টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বার্তায় জানানো হয়েছে, বুধবার বাসায় অভিযান চালিয়ে তাঁকে আটক করার পাশাপাশি তাঁর ব্যবহৃত ইলেকট্রনিক ডিভাইসগুলো জব্দ করা হয়েছে। ইরানের সংস্কারপন্থী সংবাদমাধ্যম এমতেদাদও তাঁর গ্রেপ্তারের খবর নিশ্চিত করেছে।

ইউরোপপ্রবাসী ইরানি মানবাধিকারকর্মী ও মাহমুদিয়ানের বন্ধু হোসেন রাজ্জাক বার্তা সংস্থা এপিকে জানান, প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী এক ডজনের বেশি সশস্ত্র সদস্য মাহমুদিয়ানের বাসায় অভিযান চালিয়ে তাঁকে ধরে নিয়ে যান। আটকের পর হেফাজতে তাঁকে নির্মমভাবে মারধর করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। বর্তমানে তাঁকে রাজধানী তেহরানের অদূরে গ্রেটার তেহরান পেনিটেনশিয়ারিতে (বৃহত্তর তেহরান কারাগার) রাখা হয়েছে।

এর আগেও একাধিকবার গ্রেপ্তার হয়েছেন মেহদি মাহমুদিয়ান। চলতি বছরের জানুয়ারিতে সরকারবিরোধী বিক্ষোভে সহিংস দমন-পীড়ন এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সমালোচনা করে ১৬ জনের সঙ্গে একটি বিবৃতিতে সই করায় গত ফেব্রুয়ারিতে অস্কার আসরের ঠিক আগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। এ ছাড়া ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত ‘সরকারের বিরুদ্ধে বিদ্রোহের’ অভিযোগে পাঁচ বছর কারাভোগ করেন তিনি।

ভারতের ‘তামাশা কুইন’: মঞ্চে শো চলাকালেই যিনি সন্তান প্রসব করেছিলেন

মঞ্চের প্রতি ভালোবাসা কতটা গভীর হলে সন্তান জন্ম দিয়েও ফিরে আসা যায় নাচের আসরে! মহারাষ্ট্রের লোকনাট্যের কিংবদন্তি শিল্পী বিঠাবাই নারায়ণগাঁওকরের জীবন যেন সেই বিরল দৃষ্টান্ত।

এক দশক পর সিনেমার সংগীত পরিচালনায় 
রবি চৌধুরী

এক দশক পর সিনেমার সংগীত পরিচালনায়
রবি চৌধুরী

আধুনিক বাংলা সংগীতের পরিচিত নাম রবি চৌধুরী। মৌলিক গানের পাশাপাশি প্লেব্যাকেও খ্যাতি রয়েছে তাঁর। ২০১৫ সালে নারগিস আক্তারের ‘পুত্র এখন পয়সাওয়ালা’ সিনেমার সংগীত পরিচালনা করেন তিনি। এরপর এই ভূমিকায় আর পাওয়া যায়নি তাঁকে। ১১ বছর পর আবারও নারগিস আক্তারের সিনেমায় সংগীত পরিচালনার দায়িত্ব নিয়েছেন রবি চৌধুরী।

ফুলেল শ্রদ্ধায় চিরবিদায় নিলেন মাতিয়া বানু শুকু

এক বছরের বেশি সময় ধরে ক্যানসারের সঙ্গে লড়ছিলেন নাট্যকার, পরিচালক ও প্রযোজক মাতিয়া বানু শুকু। অবশেষে সব লড়াই থামিয়ে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে শেষনিশ্বাস ত্যাগ করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই নির্মাতা। তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর।

জনপ্রিয় টার্গেট

তেহরানে গ্রেপ্তার অস্কার মনোনীত ইরানি চিত্রনাট্যকার মেহদি মাহমুদিয়ান

প্রকাশ: ০৯:৪২:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬