ঢাকা ০৯:২০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পর্তুগাল যাওয়ার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত ৫ যুবক, এবার দালাল চক্রের বিরুদ্ধে মামলা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৮:৫৯:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ৮ বার পঠিত হয়েছে

তদন্তে ওই দালালের সঙ্গে বাংলাদেশের একটি ব্যাংক হিসাবের মাধ্যমে অর্থ লেনদেনের তথ্য পেয়েছে পুলিশ। ওই হিসাবের সূত্র ধরে বাংলাদেশে চক্রটির সহযোগীদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

শুক্রবার (২৭ নভেম্বর) রাতে পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম এসব তথ্য জানান। তিনি বলেন, ভারতে একটি দালাল চক্র পাঁচ যুবককে জিম্মি করে তাঁদের পাসপোর্ট ও নগদ টাকা নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। মামলায় ভারতের ওই দালালকে প্রধান আসামি করা হয়েছে। তবে তাঁর বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দিতে পারেননি ভুক্তভোগীরা।

তদন্তে দেখা গেছে, ওই দালাল বাংলাদেশের একটি ব্যাংক হিসাবের মাধ্যমে তাঁদের কাছ থেকে হাতিয়ে নেওয়া টাকা লেনদেন করেছেন। ওই হিসাবের সূত্র ধরে বাংলাদেশে চক্রটির সহযোগীদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

ওসি আরও বলেন, আটক পাঁচ যুবক ভিন্ন ভিন্ন জেলার বাসিন্দা হওয়ায় তাঁদের জবানবন্দি রেকর্ডের জন্য শুক্রবার আদালতে পাঠানো হয়েছিল। আইনি প্রক্রিয়া শেষে তাঁরা নিজ নিজ এলাকায় ফিরে গেছেন। তদন্তের স্বার্থে এবং জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে আপাতত আসামিদের বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হচ্ছে না।

এর আগে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে ফেনীর পরশুরাম উপজেলার উত্তর বাজার এলাকায় পাঁচ যুবক ও তাঁদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশার চালককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন স্থানীয় ছাত্রদলের নেতা-কর্মীরা। তাঁদের বিরুদ্ধে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগ উঠলেও পুলিশি যাচাইয়ে জানা যায়, পাঁচ যুবক বৈধভাবেই ভারতে গিয়েছিলেন। সেখানে গিয়ে তাঁরা দালাল চক্রের প্রতারণার শিকার হন।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, ১৪ নভেম্বর পর্তুগালের ভিসা সংগ্রহের উদ্দেশ্যে আখাউড়া চেকপোস্ট দিয়ে বৈধভাবে ভারতে প্রবেশ করেন ওই পাঁচ যুবক। সেখানে যাওয়ার পর একটি দালাল চক্র তাঁদের জিম্মি করে পাসপোর্ট আটকে রাখে এবং ৯ লাখ ৭০ হাজার টাকা হাতিয়ে নেয়। একপর্যায়ে পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের জয়ন্তীনগর, বীরচন্দ্রনগর অথবা মেলাঘর সীমান্ত এলাকার কোনো একটি স্থান দিয়ে তাঁদের জোরপূর্বক বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের পর তাঁরা একটি সিএনজিচালিত অটোরিকশায় করে সুবার বাজার সড়ক হয়ে পরশুরামের দিকে যাচ্ছিলেন। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ছাত্রদলের নেতা-কর্মীরা তাঁদের বহনকারী অটোরিকশাটিকে থামার সংকেত দেন। তবে চালক গাড়ি না থামিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে পরশুরাম উত্তর বাজার এলাকায় অটোরিকশাসহ ছয়জনকে আটক করা হয়।

পরশুরাম উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতাহার হোসেন পাপরুল ও সদস্যসচিব কামরুল হাসানের নেতৃত্বে সংগঠনটির নেতা-কর্মীরা তাঁদের আটক করেন। আতাহার হোসেন পাপরুল জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের দেশে ফেরাকে কেন্দ্র করে পরশুরাম সীমান্ত এলাকায় বিজিবি-পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা নিয়মিত পাহারা দিচ্ছেন। সীমান্ত এলাকায় দায়িত্ব পালনকালে তাঁদের সন্দেহজনক মনে হওয়ায় আটক করা হয়। পরে অনুপ্রবেশের বিষয়টি জানতে পেরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটক পাঁচ যুবক হলেন—নরসিংদীর রায়পুরা উপজেলার কাশিনগর এলাকার সাজিদুল ইসলাম (২৮), মোহাম্মদ মোকসিদুল ইসলাম (২৬), দক্ষিণ মির্জানগর এলাকার মোয়াজ্জেম হোসেন (২৭), আদিয়াবাদ এলাকার ফয়সাল মোল্লা (২৮) এবং কাশিনগর এলাকার কামাল উদ্দিন (২৬)।

তাঁদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশার চালক হলেন পরশুরাম পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের খন্দকিয়া গ্রামের ইসলাম মিয়ার ছেলে বেলাল হোসেন (৩৬)।

ভারত থেকে অনুপ্রবেশ সন্দেহে ৫ জনকে আটক করল ছাত্রদল, পরে যা জানা গেল

পর্তুগালের ভিসা সংগ্রহের আশায় ভারতে গিয়ে দালাল চক্রের প্রতারণার শিকার হয়েছেন পাঁচ বাংলাদেশি। তাঁদের অভিযোগ, ভারতে যাওয়ার পর একটি চক্র তাঁদের জিম্মি করে পাসপোর্ট আটকে রাখে এবং ৯ লাখ ৭০ হাজার টাকা হাতিয়ে নেয়। একপর্যায়ে তাঁদের সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। দেশে ফিরে গতকাল বৃহস্পতিবার ফেনীর

ফেনীতে মাদক মামলায় একজনের যাবজ্জীবন, আরেকজনের ৫ বছর জেল

২০১৮ সালের ১৪ মার্চ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) একটি আভিযানিক দল অভিযান চালিয়ে জামশেদকে তাঁর বসতঘর থেকে ৭৫ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফুলগাজী থানায় মামলা করা হয়। ওই বছরের শেষ দিকে মামলার তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র জমা দেন।

যুবলীগ নেত্রীর সঙ্গে কল রেকর্ড ভাইরাল, সেই ওসিকে প্রত্যাহার

যুবলীগ নেত্রীর সঙ্গে কথোপকথনের দুটি কল রেকর্ড ভাইরাল হওয়ার পর ফেনীর দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফয়জুল আজীম নোমানকে প্রত্যাহার করা হয়েছে।

জনপ্রিয় টার্গেট

পর্তুগাল যাওয়ার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত ৫ যুবক, এবার দালাল চক্রের বিরুদ্ধে মামলা

প্রকাশ: ০৮:৫৯:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬