আজ শুক্রবার কিশোরগঞ্জের ইটনা উপজেলার ধনপুর এলাকায় শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফজলুর রহমান এসব কথা বলেন।
মুক্তিযুদ্ধের সময়ের স্মৃতিচারণা করে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বলেন, ‘যুদ্ধের সময় প্রথম ধনপুরে এসে নেমেছিলাম। তখন সেখানে কোনো বাড়িঘর ছিল না। সেই স্মৃতি এখনো আমার মনে গেঁথে আছে। অথচ মুক্তিযুদ্ধের কথা বলতে গিয়ে আজ আমাকে স্বাধীনতাবিরোধী শক্তির নানা ষড়যন্ত্র ও অপপ্রচারের মুখে পড়তে হচ্ছে।’
নিজের বিরুদ্ধে চলমান অপপ্রচারের অভিযোগ তুলে এই সংসদ সদস্য বলেন, ‘আলবদর-রাজাকারের সন্তানেরা এবং স্বাধীনতাবিরোধী শক্তি প্রতিনিয়ত আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলে যাচ্ছে। ইউটিউব দেখলেই বুঝতে পারবেন, আমার বিরুদ্ধে কী ধরনের চক্রান্ত চলছে। আমি বাঁচব কি না, এই চাপ সহ্য করতে পারব কি না, আল্লাহই জানেন। আপনারা আমার জন্য আশীর্বাদ করবেন।’
তবে সব ষড়যন্ত্র ও অপপ্রচারের অবসান ঘটবে এবং সত্যের জয় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন এই বীর মুক্তিযোদ্ধা। তিনি বলেন, মুক্তিযুদ্ধের জয় হবে, পরাজয় হবে স্বাধীনতাবিরোধী শক্তির।
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আস্থা প্রকাশ করে ফজলুর রহমান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান হিসেবে তারেক রহমান সত্য-মিথ্যা বুঝতে পারবেন। তাঁর বিরুদ্ধে চলা ষড়যন্ত্রেরও বিচার করবেন বলে তিনি আশা করেন।
বক্তব্যের শেষ দিকে ফজলুর রহমান বলেন, আমি মনে করি, সত্যের জয় হবে, মিথ্যার পরাজয় হবে।

দৈনিক টার্গেট 





















