ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শিল্প নগরী গাজীপুরে ছুটির দিনেও সচল ১০ শতাংশ কারখানা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৭:২৭:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ৮ বার পঠিত হয়েছে

কলকারখানা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গাজীপুরে ছোট-বড় মিলিয়ে কলকারখানার সংখ্যা ৫ হাজার ২০০। নিবন্ধিত পোশাক কারখানা ২ হাজার ৭১টি হলেও নিয়মিত উৎপাদনে থাকা পোশাক কারখানার সংখ্যা ১ হাজার ৫০০। এর মধ্যে শতভাগ রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানা ৯০০টি।

সচল কারখানাগুলোতে শুক্রবার সকাল থেকেই শ্রমিকেরা কাজে যোগ দেন। শ্রমিকদের ভাষ্য, তাঁরা অবরোধ ও ভাঙচুরের পক্ষে নন; শান্তিপূর্ণভাবে কাজ করতে চান।

শিল্প পুলিশ সূত্র জানায়, চলমান শ্রমিক অসন্তোষের কারণে গাজীপুরে ৩২টি কারখানা নির্দিষ্ট মেয়াদে বন্ধ রাখা হয়েছে। শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী কারখানাগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। কারখানাগুলো দ্রুত সচল হবে বলে শিল্প পুলিশ আশাবাদী।

গাজীপুর মহানগরীর বাংলাবাজার এলাকার পোশাকশ্রমিক ফরিদা বেগম বলেন, ‘টাকা কার না প্রয়োজন। ছুটির দিন কারখানা খোলা, কাজ করতে এসেছি। কাজ করলে টাকা পাব। কাজ না করলে কি টাকা দেবে কেউ? যে জায়গায় দাঁড়িয়ে আপনার সঙ্গে কথা বলছি, ঠিক এই জায়গায় আমাদের ভাই তৌফিককে পিটিয়ে মেরেছে। শ্রমিকদের দীর্ঘদিনের আন্দোলনের কারণে আমাদের বেতন বাড়ছে। আন্দোলন না করলে কি এমনিতেই বেতন বাড়ত? তাই শুক্রবারও কাজ করছি।’

শ্রীপুর শিল্পাঞ্চলের একটি পোশাক কারখানার সামনে কথা হয় পোশাকশ্রমিক মনির হোসেনের সঙ্গে। তিনি বলেন, ‘আমাদের দাবি পূরণ হয়েছে, এটা ঠিক; কিন্তু যে মজুরির ঘোষণা দেওয়া হয়েছে, তা আমাদের দাবির তুলনায় অতি নগণ্য। স্ত্রী-সন্তানের মুখে আহার তুলে দিতে কাজ করি। আন্দোলন আমরা কেন করব? ন্যায্য মজুরি ঘোষণা করেছে সরকার। ঘোষণা না হলেও তো কাজ করতে হবে। দেখুন, আমাদের মতো গরিবদের ছুটির দিন বলতে কিছু নেই।’

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বলেন, ‘শুক্রবার গাজীপুরের মোট কারখানার ১০ শতাংশ চালু রয়েছে। সকাল থেকে সবকিছু স্বাভাবিক চলছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রতিদিনের মতো সকাল থেকে দিনভর সতর্ক অবস্থানে ছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। দিনভর গাজীপুর শিল্পনগরীর কোথাও কোনো ধরনের বিক্ষোভ বা সড়ক অবরোধ হয়নি। যে কারখানাগুলো খোলা রয়েছে, সেগুলোতে শ্রমিকেরা সুন্দরভাবে কাজ করছেন।’

গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা

মজুরি বাড়ানোর দাবিতে গাজীপুরের বিভিন্ন এলাকায় আজও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। এ সময় তাঁরা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে। এ সময় ইটপাটকেলের আঘাতে দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। বেশ কয়েকটি কারখানা বন্ধ রয়েছে।

জামিন পেলেন টঙ্গীর থাপ্পড়-কাণ্ডের সেই শাহজালাল রুমি

গাজীপুরের টঙ্গীতে মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও শিক্ষককে মারধরের অভিযোগে করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন ভুক্তভোগী শিশুর অভিভাবক শাহজালাল রুমি। আজ বৃহস্পতিবার গাজীপুর আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করলে আদালত তাঁকে জামিন দেন।

কোনো অবস্থাতেই বাড়িভাড়া বাড়ানো যাবে না: বাড়ির মালিকদের সঙ্গে মতবিনিময়ে এমপি বাচ্চু

বাড়ির মালিকদের উদ্দেশে তিনি বলেন, শ্রমিকদের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে, বেতন বাড়ার সঙ্গে সঙ্গে বাড়িভাড়াও বাড়িয়ে দেওয়া হতে পারে। এ ধরনের গুঞ্জন শোনা যাচ্ছে। তবে কোনো অবস্থাতেই বাড়িভাড়া বাড়ানো যাবে না।

জনপ্রিয় টার্গেট

বাংলাদেশ থেকে ভারতে চলে যাচ্ছে বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ডগুলোর অর্ডার

শিল্প নগরী গাজীপুরে ছুটির দিনেও সচল ১০ শতাংশ কারখানা

প্রকাশ: ০৭:২৭:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬