ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে খাবারে বিষ মিশিয়ে পাঁচটি গরু হত্যার অভিযোগ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৭:২৭:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ৮ বার পঠিত হয়েছে

আজ শুক্রবার সকালে উপজেলার বালিয়া ইউনিয়নের বালিয়া গ্রামের গাইনিগো দিঘির পাড় এলাকার গাজীবাড়িতে আকবর গাজীর গরুর খামারে এ ঘটনা ঘটে।

খামারের তত্ত্বাবধায়ক আমির গাজী জানান, প্রতিদিনের মতো আজ সকালে তিনি গরুগুলোকে খাবার দেন। খাবার খাওয়ার কিছুক্ষণ পরই গরুগুলোর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। বিষয়টি তাৎক্ষণিকভাবে খামারের মালিককে জানানো হয়। তবে মালিক ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পাঁচটি গরু মাটিতে লুটিয়ে পড়ে মারা যায়। আরও কয়েকটি গরু অসুস্থ হয়ে পড়ে।

খামারের মালিক আকবর গাজী ও তাঁর ভাই কবির গাজী অভিযোগ করেন, তাঁরা চার ভাই। দীর্ঘদিন ধরে আকবর ও কবির গাজীর সঙ্গে অন্য দুই ভাইয়ের সম্পত্তি নিয়ে বিরোধ চলছে। এ বিরোধের জের ধরে ওই দুই ভাই গরুর খাবারের সঙ্গে বিষ মিশিয়ে দিয়েছেন বলে তাঁদের সন্দেহ। তাঁরা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ঘটনাটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারাও। মোহাম্মদ দেওয়ান নামের এক বাসিন্দা বলেন, গরু অবলা প্রাণী। এদের সঙ্গে এ ধরনের নিষ্ঠুর আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিষ প্রয়োগে নাকি অন্য কোনো কারণে গরুগুলোর মৃত্যু হয়েছে, তা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বের করে দায়ীদের আইনের আওতায় আনা প্রয়োজন।

খবর পেয়ে সদর উপজেলা ভেটেরিনারি সার্জন নূরনবী প্রামাণিক দ্রুত ঘটনাস্থলে যান। তিনি জানান, ঘটনাস্থল থেকে মৃত গরুর রক্ত ও খাবারের নমুনা সংগ্রহ করা হয়েছে। এসব নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর গরুগুলোর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষতিগ্রস্ত খামারমালিক থানায় অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

২০ লাখ টাকা চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে অপহরণ, আদালতে মামলা

চাঁদপুরের হাজীগঞ্জে এক ব্যবসায়ীকে অস্ত্রের মুখে অপহরণ করে রাতভর আটকে রেখে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ সময় জোরপূর্বক ফাঁকা চেক ও নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। মামলাটি আমলে নিয়ে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে গ্রেপ্তারি

হাজীগঞ্জে ছোট ভাইয়ের পর আগুনে দগ্ধ বড় বোনেরও মৃত্যু

চাঁদপুরের হাজীগঞ্জে বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে ছোট ভাই আনাছের মৃত্যুর তিন দিন পর মারা গেছে বড় বোন মরিয়মও (৩)। গতকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কচুয়ায় বিদেশি পিস্তল, গুলিসহ চাচা-ভাতিজা গ্রেপ্তার

চাঁদপুরের কচুয়ায় পুলিশের অভিযানে একটি বিদেশি পিস্তল ও দুটি গুলিসহ চাচা-ভাতিজাকে গ্রেপ্তার করা হয়েছে। মোবাইল ফোনের গ্যালারিতে পিস্তলের ছবি দেখে পুলিশের সন্দেহ হয়। পরে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার করা হয়।

জনপ্রিয় টার্গেট

বাংলাদেশ থেকে ভারতে চলে যাচ্ছে বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ডগুলোর অর্ডার

চাঁদপুরে খাবারে বিষ মিশিয়ে পাঁচটি গরু হত্যার অভিযোগ

প্রকাশ: ০৭:২৭:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬