ঢাকা ০৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মহাশূন্যে প্রথম পাকিস্তানি জিশান আলী, সঙ্গে নিলেন বাটার চিকেন ও কোরমা–নেহারি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৩:১১:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ১৩ বার পঠিত হয়েছে

ব্রিটিশ সংবাদমাধ্যম ইনডিপেন্ডেন্টের খবরে বলা হয়েছে, পাকিস্তানের পতাকাসংবলিত নীল রঙের মহাকাশযাত্রার পোশাক পরে তিয়াংগংয়ের ভেতরে ভাসমান অবস্থায় বিখ্যাত কবি মুহাম্মদ ইকবালের কবিতার পঙ্ক্তি আবৃত্তি করেন আলী। তাঁর চীনা সহযাত্রীরা তখন পাশে ছিলেন। আলী বলেন, ‘সিতারোঁ সে আগে জাহাঁ অউর ভি হ্যায়, অভি ইশক কে ইমতিহাঁ অউর ভি হ্যায়।’ অর্থাৎ, ‘তারাদের ওপারেও আরও জগৎ রয়েছে, প্রেমের পরীক্ষাও এখনো বাকি অনেক।’

এরপর চীনা ভাষায় কবিতার পঙ্ক্তিগুলোর অর্থ সহযাত্রীদের বুঝিয়ে দেন তিনি। আলী বলেন, ‘তারাদের ওপারে অসংখ্য জগৎ রয়েছে, আর সামনে এখনো অসংখ্য পরীক্ষা বাকি।’

ভারত ও পাকিস্তান, দুই দেশেই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় ইকবালকে। মহাকাশে ইকবালের কবিতা আবৃত্তির ঘটনা অবশ্য এবারই প্রথম নয়। এর আগে ভারতের প্রথম মহাকাশযাত্রী রাকেশ শর্মাও মহাকাশ থেকে ভারতকে কেমন দেখাচ্ছে, সে প্রশ্নের জবাবে ইকবালের কবিতা উদ্ধৃত করেছিলেন।

তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী শর্মাকে প্রশ্ন করেছিলেন, মহাকাশ থেকে ভারতকে কেমন দেখাচ্ছে। জবাবে তিনি ইকবালের বিখ্যাত পঙ্ক্তি বলেন, ‘সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা।’ এর অর্থ, ‘পুরো পৃথিবীর চেয়ে আমাদের হিন্দুস্তান ভালো।’

পাকিস্তানের জাতীয় কবি হিসেবে পরিচিত ইকবাল ১৮৭৭ সালে শিয়ালকোটে জন্মগ্রহণ করেন। তখন ভারত ও পাকিস্তান ব্রিটিশ ভারতের অংশ ছিল। ১৯৩৮ সালে লাহোরে তাঁর মৃত্যু হয়, দেশভাগের নয় বছর আগে। আলীর মুখে ইকবালের কবিতা আবৃত্তির ঘটনা ভারত ও পাকিস্তানের অভিন্ন সাহিত্যিক ঐতিহ্যের প্রতি নতুন করে দৃষ্টি আকর্ষণ করেছে।

তিয়াংগং মহাকাশ স্টেশনে অবস্থানকালে আলীর খাবারের তালিকায় থাকছে পাকিস্তানের পরিচিত নানা পদ। চীন তাঁর জন্য ১০০ টিরও বেশি ধরনের হালাল খাবার প্রস্তুত করেছে। খাবারের তালিকায় রয়েছে বাটার চিকেন, গরুর মাংসের নেহারি, ভেড়ার মাংসের কোরমা ও ছোলা। আলীর খাবারের তালিকা তৈরির আগে গবেষকেরা পাকিস্তানের খাদ্যাভ্যাস, রান্নার ঐতিহ্য এবং পুষ্টির চাহিদা নিয়ে গবেষণা করেছেন বলে জানা গেছে।

খাবারগুলোতে পাকিস্তানি রান্নায় ব্যবহৃত হলুদ ও কারির মতো মসলা রাখা হয়েছে। খাবার প্রস্তুত থেকে উৎপাদনের পুরো প্রক্রিয়ায় হালাল নিয়ম অনুসরণ করা হয়েছে। প্রথমে আলীর মহাকাশযাত্রার খাবারের তালিকায় মসলাযুক্ত দুধ চা রাখার পরিকল্পনা ছিল। তবে তিনি জানান, চীনা কালো চা তাঁর বেশি পছন্দ। পরে তাঁর খাবারের তালিকায় দুধ চায়ের পরিবর্তে চীনা কালো চা যুক্ত করা হয়।

ইসলামাবাদে পাকিস্তান ও বাংলাদেশের স্পিকারের বৈঠক, সম্পর্ক জোরদারের অঙ্গীকার

পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আইয়াজ সাদিক ইসলামাবাদের পার্লামেন্ট হাউসে বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও তাঁর সফরসঙ্গী সংসদীয় প্রতিনিধিদলকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন।

প্রথম পাকিস্তানি হিসেবে মহাশূন্যে যাচ্ছেন জিশান আলী

মহাকাশে নতুন ইতিহাস গড়তে যাচ্ছেন পাকিস্তানের মুহাম্মদ জিশান আলী। দেশটির প্রথম নভোচারী হিসেবে ২৫ নভেম্বর চীনের তিয়াংগং মহাকাশ স্টেশনের উদ্দেশে যাত্রা করবেন তিনি। চীনের শেনঝৌ-২৪ মহাকাশযানে করে এই অভিযানে অংশ নেবেন আলী। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো কোনো মনুষ্যবাহী মহাকাশ অভিযানে অংশ নিতে যাচ্ছে

আজ-কালের মধ্যে চিকিৎসক না দেখালে বড় ক্ষতি হতে পারে ইমরান খানের

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের হৃদ্‌যন্ত্রের স্থায়ী ক্ষতি এড়াতে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন বলে সতর্ক করেছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক। তাঁর দাবি, ইমরান খান বর্তমানে অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপে ভুগছেন।

জনপ্রিয় টার্গেট

রাজশাহীতে গভীর রাতে গ্যারেজে রাখা বাসে অগ্নিসংযোগ

মহাশূন্যে প্রথম পাকিস্তানি জিশান আলী, সঙ্গে নিলেন বাটার চিকেন ও কোরমা–নেহারি

প্রকাশ: ০৩:১১:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬